এক্সপ্লোর

IND vs PAK: এশিয়া কাপে পাকিস্তানকে দুরমুশ করে সেনাবাহিনীকে জয় উৎসর্গ করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব

Suryakumar Yadav: ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে ম্যাচ জেতান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

দুবাই: ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (IND vs PAK) মানেই টানটান লড়াই। তবে এশিয়া কাপে (Asia Cup 2025) রবিবারের ম্যাচে তেমন লড়াই হল না। আগাগোড়া দাপট দেখিয়ে পাকিস্তানকে দুরমুশ করল টিম ইন্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১২৮ রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ম্যাচ খেলার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। গোটা দেশ জুড়ে চারিদিকে বিক্ষোভ, বিতর্ক দেখা যায়। তাতে ম্যাচ বন্ধ হয়নি। তবে খেলাশেষেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার কুমারের (Suryakumar Yadav) মুখে শোনা গেল সেনাবাহিনীর প্রশংসা।

ম্যাচশেষে সূর্যকুমার যাদব এই জয় সেনাবাহিনীকে উৎসর্গ করে বলেন, 'আমরা পহেলগাঁও সন্ত্রাস হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সমব্যাথী এবং সর্বদা ওঁদের পাশে আছি। এই জয়টা আমারা আমাদের সেনবাহিনীকে উৎসর্গ করতে চাই। আশা করি ওঁরা এইভাবেই আগামীদিনেও আমাদের উদ্বুদ্ধ করবেন এবং আমরা মাঠে যখনই সুযোগ পাব আমরাও ওঁদের মুখে হাসি ফোটানোর সবসময় চেষ্টা করব।'

রবিবারই আবার অধিনায়ক সূর্যকুমারের জন্মদিনও ছিল। ম্যাচ শেষে দর্শকরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তাঁদের 'রিটার্ন গিফট' হিসাবে জয় উপহার দিতে পেরে কিন্তু সূর্যও সন্তুষ্ট। তিনি মেনে নিলেন এই 'রিটার্ন গিফট' দেওয়ার চিন্তাভাবনাটা সবসময় তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর দলের জয় ও নিজের পারফরম্যান্স নিয়ে তাঁর বক্তব্য, 'শেষ পর্যন্ত টিকে থেকে ম্য়াচ জিতিয়েই মাঠ ছাড়ার চেষ্টাটা সবাই সবার আগেই করে। আমরা সবসময় প্রস্তুতিতে জোর দিই। কয়েক মাস আগেও তেমনটাই হয়েছিল।'

সূর্যকুমার এই ম্যাচের আগে কোনওদিন পাকিস্তানের বিরুদ্ধে ২০ রানের গণ্ডিই পার করতে পারেননি। তবে আজ তিনি শেষ পর্যন্ত ৪৭ রানে টিকে থেকে দলকে জেতান। তবে দলের এই জয়ের ভিতটা রাখেন ভারতীয় বোলাররা, আরও ভালভাবে বললে ভারতীয় স্পিনত্রয়ী। কুলদীপরা মোট ছয়টি উইকেট নেন। বছরের শুরুর দিকে একই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়টা এই দলকে পথ দেখিয়েছিল বলেই দাবি সূর্যর। 'চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল আমাদের পথ দেখিয়েছিল। আমি সবসময়ই ইনিংসের মাঝপথের অংশটা নিয়ন্ত্রণে রাখতে দলের স্পিনারদের উপরই ভরসা করা পছন্দ করি। ওরা সেটা করেও।' বলেন তিনি। 

এদিন পাকিস্তানের হাতে ছিল মাত্র ১২৮ রানের পুঁজি। সেই নিয়ে চেষ্টা চালিয়েছিলেন সঈম আয়ুব। তিনটি উইকেট নেন তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বল হাতে কুলদীপ যাদবদের দৌরাত্ম্যের পর ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের দাপট। ২৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করল ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget