এক্সপ্লোর

Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে উদ্বিগ্ন নন, ফাইনালপূর্বে আত্মবিশ্বাসে ফুটছেন যশপ্রীত বুমরা

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে আগে দুই ম্যাচ খেলে দুইবারই জিতেছে ভারতীয় দল।

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) খেতাবি ফাইনালে মাঠে নেমেছে ভারত। লক্ষ্য ফের একবার মহাদেশের সেরা হওয়া। ৪১ বছরে এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে (Asia Cup Final) ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হচ্ছে। স্বাভাবিকভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই ম্যাচের আগে চাপ রয়েইছে। তবে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) আত্মবিশ্বাসী। ম্যাচের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন প্রতিপক্ষ কে রয়েছে, তাতে কিছু যায় আসে না, বরং নিজেদের প্রস্তুতিটা ভালভাবে করতে বিশ্বাসী তিনি ও ভারতীয় দল। 

ভারতীয় দল এবারের এশিয়া কাপে ইতিমধ্যেই গ্রুপ পর্ব ও 'সুপার ফোর'-র ম্যাচে পাকিস্তানকে দুইবার হারিয়েছে ভারতীয় দল। তবে বুমরা একদিকে যেমন সেইদিকে বাড়তি নজর না দিয়ে প্রতিটি ম্যাচকেই নতুন ম্যাচ হিসাবে মন করছেন। ম্যাচপূর্বে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এই ফর্ম্যাটে কেউ দলের নাম দেখে না, সেটা গুরুত্বপূর্ণ নয়। আইপিএল কিন্তু এক্ষেত্রে সাহায্য করেছে। আমদের তরুণরা নিজেদের বড় মঞ্চে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে। প্রতিটি ম্যাচেই তো শূন্য থেকে শুরু করতে হয়। আমরা আত্মবিশ্বাসী হয়েই শুরুটা করব। কিন্তু এই ম্যাচের জন্য বাড়তি প্রস্তুতি বা একেবারে প্রস্তুতি করলামই না, কোনওটাই করা উচিত নয়। আমাদের দলের শক্তি, কম্বিনেশনের দিকে নজর দিলেই সাফল্য আসবে। ওদের দিকে তাকলে তো জিনিসটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি।'

এই বারের এশিয়া কাপে বুমরাকে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে। ডেথ বোলিংয়ের বদলে শুরুতেই নতুন বলে পাওয়ার প্লেতে তিন ওভার করছেন বুমরা। এই বিষয়টা তাঁর ফিটনেসের সমস্যার কথা মাথায় রেখেই হচ্ছে বলে মনে করেন ভারতীয় প্রাক্তনী মহম্মদ কাইফ। নিজের সোশ্যাল মিডিয়ায় কাইফ দাবি করেন, 'রোহিতের অধিনায়কত্বে বুমরা সাধারণত ১, ১৩, ১৭ ও ১৯ নম্বর ওভার বল করত। তবে সূর্যর নেতৃত্বে এশিয়া কাপে শুরুতেই ও তিন ওভারের স্পেল করছে। চোট এড়াতে আজকাল বুমরা ওর শরীর গরম থাকতে থাকতেই বল করছে । শেষের ১৪ ওভারের মধ্যে বুমরার মাত্র এক ওভার থাকাটা ব্যাটারদের জন্য বিরাট স্বস্তির বিষয়। বিশ্বকাপে শক্তিশালী দলগুলির বিপরীতে এমন হলে কিন্তু ভারতীয় দলের চাপ হতে পারে।'    

বুমরা অবশ্য এই দাবি সম্পূর্ণ নস্য়াৎ করে দিয়েছিলেন। এদিন ম্যাচপূর্বে তাঁকে নিজের এই নতুন ভূমিকার বিষয়ে প্রশ্ন করা হলে বুমরা বলেন, 'এই ভূমিকাটা ভিন্ন। দল আমায় শুরুতে ব্যবহার করতে চাইছে। এটা অবশ্যই আমার কাছে নতুন একটা বিষয়। আমি এই ভূমিকায় ওতটা সড়গড় নয়। অবশ্য ২০১৬ সালে ওই কেরিয়ারের শুরুর দিকে আমি যখন দলে প্রথম এসেছিলাম, তখন এই ভূমিকা পালন করেছিলাম। তবে সব ভূমিকাতেই নিজের সেরাটা দিতে আমি বদ্ধপরিকর।'

মঞ্চ ও খেলোয়াড়রা প্রস্তুত, এবার ফাইনাল শেষে ভারত না পাকিস্তান, কোন দল জয়ের হাসি হাসে সেটাই দেখার বিষয় হতে চলেছে।

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget