এক্সপ্লোর

Asia Cup 2025: ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের আগেই বিতর্ক, অর্শদীপ সিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পিসিবি

Arshdeep Singh: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২১ সেপ্টেম্বরের ম্যাচে অর্শদীপ 'অশ্লীল অঙ্গভঙ্গি' করেছেন বলে পিসিবির তরফে অভিযোগ করা হয়েছে।

দুবাই: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়ে যাবে মহাদেশের সেরা হওয়ার লড়াই। ৪১ বছরে এই প্রথমবার খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে দুই যুযুধান প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এই ম্য়াচ ঘিরে এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) বারংবার বিতর্কের তৈরি হয়েছে যা দুই দলের ২২ গজের লড়াইকে ছাপিয়ে গিয়েছে। ফাইনাল ম্যাচের আগেও ফের একবার বিতর্ক। 

অর্শদীপ সিংহের (Arshdeep Singh) বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির কাছে নালিশ জানিয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২১ সেপ্টেম্বরের ম্যাচে অর্শদীপ 'অশ্লীল অঙ্গভঙ্গি' করেছেন বলে পিসিবির তরফে অভিযোগ করা হয়েছে, Samaa TV-র রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ফাইনালের আগেই পাকিস্তানের তরফে এই অভিযোগ করে অর্শদীপের শাস্তির দাবি করা হয়েছে। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে অর্শদীপ দর্শকদের উদ্দেশে যে অঙ্গভঙ্গি করেছেন তা আইসিসির নিয়মনীতির বিরোধী।

পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে অর্শদীপের অঙ্গভঙ্গি ক্রিকেটকে কলঙ্কিত করেছে। এমন যাঁরা আইসিসির নিয়মবিধি লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে এখনও শুনানি হয়নি। ম্যাচ রেফারির সামনে শুনানি হওয়ার পরেই কোনও ক্রিকেটার দোষী বা নির্দোষ সাব্যস্ত হবেন।  এই কিন্তু প্রথম নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে চলতি এশিয়া কাপেই এর আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে নালিশ করা হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচশেষে সূর্যকুমার যাদব পাক খেলোয়াড়দের সঙ্গে হাত তো মেলানইনি। উপরন্তু, তিনি ম্যাচ শেষে দলের জয়কে পহেলগাঁও হামলায় নিহত ভারতবাসী ও ভারতীয় জওয়ানদের উৎসর্গ করেছিলেন।

এই মন্তব্যের বিরুদ্ধে পাকিস্তান বোর্ডের তরফে অভিযোগ করা হয়। সূর্যকুমার নিজেকে নির্দোশ বলে দাবি করলেও, আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তাঁকে দোষী সাব্যস্ত করে ভারতীয় অধিনায়কের ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়। ভারতের তরফেও পাকিস্তানের হ্যারিস রউফের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের করা হয়েছিল। শাহিবজাদা ফারহানের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকানোর পর বিতর্কিত সেলিব্রশেনের জন্য অভিযোগ করা হয়।

সূর্যকুমারের মতোই হ্যারিস রউফও কিন্তু শাস্তি পেয়েছেন। রউফকে ম্যাচে খারাপ ভাষা ব্যবহারের জন্য় দোষী সাব্যস্ত করা হয়। তবে শাহিবজাদা ফারহানকে শাস্তি দেওয়া হয়নি। তাঁকে বরং কেবল সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget