এক্সপ্লোর

IND vs PAK: সাংবাদিকের প্রশ্নে হেসে সূর্যকুমার বললেন, ''ভারত-পাকিস্তান ম্যাচ আগের মত আর লড়াই-ই নয়''

Asia Cup 2025: এশিয়া কাপের গ্রুপের ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত পাকিস্তানকে হারিয়ে। অন্য়দিকে সুপার ফোরের ম্য়াচে ৬ উইকেট তারা হারিয়ে দেয় পাক শিবিরকে।

দুবাই: গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরের মহারণেও সেই একই ফল। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়ে দিলেন যে ভারত ও পাকিস্তান কোনও সমকক্ষ দলই নয়। যেভাবে ভারতীয় ক্রিকেট দল বারবার পাকিস্তান দলকে হারিয়ে এসেছে প্রত্যেক টুর্নামেন্টে, যা ইতিহাস তাতে ভারতের সমকক্ষ দল কোনওভাবেই মানা যাবে না পাকিস্তানকে।

এশিয়া কাপের গ্রুপের ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত পাকিস্তানকে হারিয়ে। অন্য়দিকে সুপার ফোরের ম্য়াচে ৬ উইকেট তারা হারিয়ে দেয় পাক শিবিরকে। সাংবাদিক বৈঠকে এসে সাংবাদিক প্রশ্নের উত্তরে হেসে ভারত অধিনায়ক জানান, ''আমার হিসেব অনুযায়ী যদি দুটো দল ১৫ বা ২০ ম্য়াচ খেলে আর স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই তাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। আর কোনও প্রতিদ্বন্দ্বিতাই নয়।''

উল্লেখ্য, ২ দলের ক্রিকেটের ইতিহাসে এখনও পাকিস্তান ভারতের থেকে এগিয়ে। ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৮৮ ম্য়াচে পাক দল জিতেছে। ভারত জিতেছে ৭৮ ম্য়াচে। টেস্ট ম্য়াচে দু দলের মধ্য়ে ৫৯ বার হয়েছে। তার মধ্য়ে পাকিস্তান ১২টি ও ভারত ৯ ম্য়াচ জিতেছে। ওয়ান ডে ফর্ম্যাটে ভারত জিতেছে ৫৮ ম্য়াচ ও পাক দল জিতেছে ৪৩ ম্য়াচ। কুড়ির ফর্ম্যাটে ১৫ ম্য়াচের মধ্যে ১১টি জিতেছে ভারত ও পাকিস্তান জিতেছে ৩ ম্য়াচে। 

সাম্প্রতিক সময়ে গত ১৫ বছরে ৩১ ম্য়াচের মধ্য়ে ২৩ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই বিষয়টিই জানাতে চেয়েছিলেন সূর্যকুমার। টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাদাগিরি চলছে। শেষ ১৫টি টি-২০ ম্যাচে ভারত জিতল ১২ বার। মোটে তিনটি ম্যাচে জিতেছে পাকিস্তান। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি অভিষেকের। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রান করে আউট হয়ে যান অভিষেক। নিজের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান বাঁহাতি তরুণ ভারতীয় ওপেনার। সূর্যকুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধে কোনও রানই করতে পারেনি। খাতা খেলাার আগেই ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে আগামী ২৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget