এক্সপ্লোর

Asia Cup 2025: খাতায় কলমে এগিয়ে ভারতই, গম্ভীর বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন লালচাঁদ রাজপুত

IND va UAE: ২০১৬ সালে প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল আমিরশাহি দল। ক্যাপ্টেন মুহাম্মদ ওয়াসিম, পাওয়ার হিটার আসিফ খানরা রয়েছেন ভাতকে চাপে ফেলার জন্য। 

দুবাই: আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে ভারত। শুরু করবে তাঁদের এশিয়া কাপ অভিযান। আর টুর্নামেন্ট শুরুর আগেই আরও এক ভারতীয়র থেকে কড়া হুঁশিয়ারি পেলেন গৌতম গম্ভীর ও তাঁর দল। তিনি লালচাঁদ রাজপুত। সংযুক্ত আরব আমিরশাহির কোচ। ম্য়াচের আগে রীতিমত হুঁশিয়ারি দিয়ে রাখছেন রাজপুত। ভারতকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমিরশাহি ব্রিগেড, এমনটাই মনে করেন লালচাঁদ। 

ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে আমিরশাহির কোচ বলছেন, "ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওরা। কিন্তু এই ফর্ম্য়াটে দিনের দিন যে ভাল পারফর্ম করে, তারাই জয়ী হয়ে থাকে। একজন ব্যাটার বা একজন বোলার ম্য়াচের রং বদলে দিতে পারে। ভারতের বিরুদ্ধে খেলার জন্য ছেলেরা মুখিয়ে আছে। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব। ভারতকে হারানোর ক্ষমতা রাখে এই আমিরশাহি ক্রিকেট দল।''

আমিরশাহি কোচ আরও বলেন, ''আমাদের ব্য়াটিং খুবই শক্তিশালী। আমাদের বোলিং লাইন আপে উন্নতমানের স্পিনার রয়েছে। আমাদের একটাই বিষয়ে জোর দিতে হবে যে বড় দলের বিরুদ্ধে কীভাবে পারফর্ম করা যায়। ভারতের বিরুদ্ধে সবাই খেলতে চায়। স্নায়ুর লড়াইও হবে নিঃসন্দেহে।"

২০১৬ সালে প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল আমিরশাহি দল। ক্যাপ্টেন মুহাম্মদ ওয়াসিম, পাওয়ার হিটার আসিফ খানরা রয়েছেন ভাতকে চাপে ফেলার জন্য। বুধবারের ম্য়াচের আগে সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে আলিশান শারাফু বলেন, ''আমার মনে হয় ভারতীয় দলের সব ক্রিকেটারই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে যদি স্পেশালি ২ জনের নাম নিতে বলা হয়, আমি বুমরাহার্দিকের কথাই বলব। ওঁরা নিজেদের দিনে সেরা পারফরম্য়ান্স করে থাকেন একই সঙ্গে ম্য়াচের রংও একাই বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তাঁরা। আমি উত্তেজিত হয়ে রয়েছি ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদের বিরুদ্ধে খেলার জন্য। আশা রাখি শক্তিশালী ভারতীয় দলকে আমরাও কিছু চ্য়ালেঞ্জের মুখে ফেলতে পারব।''

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও আমিরশাহি। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল আমিরশাহি ক্রিকেট দল। সব ম্য়াচে হারলেও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে তাঁরা। 

ভারতীয় দল এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট আটবার জয় ছিনিয়ে নিয়েছে। শেষবার ২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget