এক্সপ্লোর

Asian Games 2026: ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?

Indian Cricket Team: ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভাল ব়্যাঙ্কিংয়ের সুবাদে ভারতীয় পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছয়।

নাগোয়া: বৃষ্টিতে এক বলও খেলা সম্ভব হয়নি। সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। খেলা না হওয়ায় বেশি ভাল ব়্যাঙ্কিংয়ের সুবাদে ভারতীয় পুরুষ ক্রিকেট (Indian Cricket Team) দল ফের একবার এক এশিয়ান গেমসের (Asian Games 2026) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এবার শেষ চারে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষও নির্ধারিত হয়ে গেল। 

বৃহস্পতিবার, ১ অক্টোবর ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়ান কাপের সেমিফাইনালে মাঠে নামবে। আজ শ্রীলঙ্কা বনাম নেপালের কোয়ার্টার ফাইনাল ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ভারতের পাশাপাশি এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাও সিডেড দল হিসাবে প্রবেশ করেছিল। তাই যে নিয়মে ভারত সেমিফাইনালে নিজেদের স্থান পাকা করে নেয়, সেই একই নিয়মের সুবাদেও লঙ্কানরাও টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গিয়েছে। এর আগেরবার শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। তবে এবার তারা একধাপ এগোতে সক্ষম হল।

শুধু ভারত বা শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনাল ম্যাচ নয়, এশিয়ান গেমসে দুর্ভাগ্যবশত বৃষ্টির জেরে কোনও কোয়ার্টার ফাইনাল ম্যাচই আয়োজিত হতে পারেনি। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হংকংয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং বাংলাদেশের মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচও বৃষ্টির জেরে ভেস্তে যায়। ফলে চারটি সিডেড দলই টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:- একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ? 

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। তারপরে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে এক শক্তিশালী ভারতীয় দল। ভারতীয় দল হোয়াংঝৌতে তিন বছর আগে সোনা জিতেছিল। সেই লক্ষ্যেই ফের একবার ভারতীয় পুরুষ দল খেলতে নেমেছে। অপরদিকে, ভারতীয় মেয়েরা কিন্তু ইতিমধ্যেই সোনা জিতে নিয়েছে। হরমনপ্রীত কৌররা শ্রীলঙ্কাকে ফাইনালে ১৪৭ রানে হারিয়ে খেতাব পুনরায় সফলভাবে নিজেদের দখলেই রাখতে সক্ষম হন। এবার ভারতীয় পুরুষ দলের সামনে লঙ্কানদের হারিয়ে সোনার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাওয়ার হাতছানি।

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের খেতাবি ম্যাচে কিন্তু ভারত ও পাকিস্তানের দ্বৈরথ হতে পারে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে মুখোমুখি হলে, সেই ম্যাচ ঘিরে নিশ্চয়ই আগ্রহও বাড়বে। তবে সবকিছুর মধ্যে সবথেকে বড় প্রশ্ন হল আবহাওয়া। আদৌ আবহাওয়া কি ২২ গজে বল গড়াতে দেবে? সেটাই দেখার অপেক্ষা।   

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
KS Bharat: আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
Kohli Meets Aaryavir: এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
Rahmat Shah Record: আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে
আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget