এক্সপ্লোর

Asian Games 2026: একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?

Neeru Dhanda Wins Gold : ভারত সর্বশেষ ১৯৭৮ সালে ব্যক্তিগত ট্র্যাপ শুটিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল। নীরুর হাত ধরে সেই খরা কাটল ২০২৬ সালে।

কলকাতা: খারাপ আবহাওয়া, বার বার বৃষ্টি। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও নিজের লক্ষ থেকে এক মুহূর্তের জন্য সরে যাননি তিনি। অদম্য ইচ্ছা, কঠোর সংকল্প এবং লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠা বড় জয় এনে দিল তাঁর জীবনে। এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের মেয়ে নীরু ধান্ডা (Neeru Dhanda)। মহিলাদের ট্র্যাপ শুটিং-এর ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সোনা ছিনিয়ে নিলেন তিনি। তাঁর এই সাফল্যে গর্বিত গোটা দেশের মানুষ। 

সামান্য পয়েন্টের ব্যবধান এবং খুব ছোটো ভুলের কারণে শুটিং ইভেন্টে এর আগে অল্পের জন্য সোনার পদক হাত ছাড়া হয়েছে বহুবার। কিন্তু সেই সামান্য ভুলও আজ করেননি নীরু। লক্ষ স্থির করে একের পর এক শট মারলেন টার্গেটে। শেষ পর্যন্ত ভারতকে এনে দিলেন সোনা। নীরুর এই বিজয় ঐতিহাসিক, কারণ তিনি শুধু এশিয়ান গেমসের রেকর্ডই ভাঙেননি, বরং এশিয়ান গেমসের ইতিহাসে ট্র্যাপ শুটিং ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা শুটারও হয়েছেন।

কোন ইতিহাস গড়লেন ?

এশিয়ান গেমসের ইতিহাসে ট্র্যাপ ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জেতা প্রথম ভারতীয় মহিলা হলেন নীরু ধান্ডা। এর পাশাপাশি এই ইভেন্টে এশিয়ান গেমসে পদক জেতা প্রথম ভারতীয় শুটার হিসেবেও নজির গড়লেন তিনি।

ট্র্যাপ শুটিংয়ের কথা বলতে গেলে, এশিয়ান গেমসের ৭৫ বছরের ইতিহাসে এর আগে কোনও ভারতীয় মহিলা শুটার ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে স্বর্ণপদক জেতেননি। নীরু প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। নীরু বাছাইপর্বেও শীর্ষস্থান অধিকার করেন এবং একজন কাতারি শুটারের সঙ্গে যৌথভাবে প্রথম হন। দুজনেরই স্কোর ছিল ১১৮। ফলে, এই সাফল্য তাঁর জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকল। 


দলগত বিভাগে রুপো 

মহিলাদের ট্র্যাপ শুটিং ইভেন্টে দলগত বিভাগে খেলতে নেমেছিলেন নীরু ধান্ডা। তাঁর সঙ্গে ছিলেন অসীমা অহলাওয়াত এবং মনীষা কির। শুরু থেকে ভাল ফল করলেও বিপদ ঘটে ফাইনালে। শেষ মুহূর্তে ফাইনালে গিয়ে চিনের কাছে হেরে যান তাঁরা। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় ব্রিগেডকে।

কতগুলো স্বর্ণপদক জিতল ভারত ?

২০২৬ এশিয়ান গেমসে এটি ভারতের পঞ্চম স্বর্ণপদক। এখনও পর্যন্ত মহিলা ক্রিকেট দল, পুরুষ ও মহিলা কাবাডি দল, শুটিংয়ে কমলজিৎ ও সুরুচি সিং এবং এখন নীরু ধান্ডা ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন। এই মুহূর্তে ভারতের মোট পদক সংখ্যা ৪৭-এ পৌঁছেছে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পার, লড়ছেন নিকোলস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পার, লড়ছেন নিকোলস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget