এক্সপ্লোর

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি

Mahli Beardman: শুক্রবার অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ২৪ রানের বিনিময়ে ছয় উইকেট নেন বিয়ার্ডমান।

পারথ: স্বপ্নের অভিষেক! মালি বিয়ার্ডমানের (Mahli Beardman) ওয়ান ডে অভিষেক কেমন ছিল, সেটা জানার জন্য এই দুইটি শব্দই যথেষ্ট। নিজের ঘরের মাঠে কেরিয়ারের প্রথম ওয়ান ডে খেলতে নেমেছিলেন বিয়ার্ডম্যান। তরুণ ২১ বছর বয়সি ফাস্ট বোলার নিজের সেই অভিষেক ম্যাচেই ইংল্যান্ডকে (AUS vs ENG) ধরাশায়ী করে নিজের জাত চেনালেন। 

'স্যান্ডপেপার গেট' কাণ্ডে পুনরায় জেরবার অস্ট্রেলিয়ান ক্রিকেট। অজ়ি সাজঘরের খারাপ পরিবেশ থেকে, খেলোয়াড়দের মিথ্যা বলার অভিযোগ, প্রকাশ্যে অজ়ি অধিনায়ক প্যাট কামিন্সের নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া, সব মিলিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বর্তমানে প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি। সেই আবহেই উসমান খোয়াজার বই 'সবর'-এ স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে যে বিস্ফোরক দাবি করা হয়েছিল, সেইসব প্রশ্নের জবাব দিতে সাংবাদিক সম্মেলন করেন কামিন্স। এমন পরিস্থিতিতেই তার কয়েক ঘণ্টা পরেই শুরু হয় অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের প্রথম ওয়ান ডে। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচের ফলাফলের দিকে বাড়তি নজর ছিল সকলের।

আরও পড়ুন:- 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের 

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ তারকা ত্রয়ীর অনুপস্থিতিতে অভিষেক ঘটানোর সুযোগ পেয়েছিলেন বিয়ার্ডম্যান। আর সেই সুযোগেই একেবারে ছক্কা, থুরি বোল্ড। ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭.৪ ওভারে ২৪ রান খরচ করে ছয় ছয়টি উইকেট তুলে নেন বিয়ার্ডমান। রচিত হয় ইতিহাস। তিনি ৩৮ বছরে প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসাবে ওয়ান ডে অভিষেকে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন। অবশ্য তাঁর বোলিং ফিগারই কোনও অস্ট্রেলিয়ান পুরুষের অভিষেক ওয়ান ডেতে সেরা বোলিং।

বিয়ার্ডমানের উইকেট শিকারিদের নাম দেখলে কিন্তু এই সাফল্যের মাহাত্ম্য আরও বেড়ে যায়। তিনি টেল এন্ডার নয়, বরং গোটা ইংল্যান্ড মিডল অর্ডারকেই একের পর এক সাজঘরে ফেরান। সেই তালিকায় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক, বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের অন্যতম জো রুট থেকে স্যাম কারানরাও ছিলেন। তিনি টেলএন্ডকেও সাফ করতে সময় নেননি। সব মিলিয়ে একেবারে ঘরের মাঠে স্বপ্নের অভিষেক। আর সেই অভিষেক ম্যাচে আগুনে বোলিংয়েই ঝলসে যায় ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে অন্তর্বর্তীকালীন অজ়ি অধিনায়ক মিচেল মার্শ দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে সাত উইকেটে দলের জয় সুনিশ্চিত করেন। পুরুষদের ক্রিকেটে সর্বকালীন পঞ্চম সেরা অভিষেক স্পেলের সুবাদে বিয়ার্ডমানকে স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
Vaibhav Sooryavanshi: দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget