এক্সপ্লোর

AUS vs PAK 1st Test: পাকিস্তানের বিরুদ্ধে চোখধাঁধানো শতরানে সমালোচকদের যোগ্য জবাব দিলেন ওয়ার্নার

David Warner: নিজের শেষ টেস্ট সিরিজ়ের শুরুটা ২১১ বলে ১৬৪ রানের ইনিংস খেলেই করেন ডেভিড ওয়ার্নার।

পারথ: আজ থেকেই পাকিস্তানের বিরুদ্ধে পারথে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া (AUS vs PAK 1st Test)। এই ম্যাচের আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। মিচেল জনসন তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। 'স্যান্ডপেপার গেট' কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্রশ্ন তুলেছিলেন কেন ওয়ার্নার নিজের ইচ্ছেমতো টেস্টকে বিদায় জানানোর সুযোগ সুবিধা পাবেন। কেন তিনি ফর্মে না থাকলেও দলে সুযোগ পাবেন? 

ব্যাটের দ্বারাই তিনি সব সমালোচনার জবাব দিলেন। প্রথম টেস্টের প্রথম দিনেই শাহিন আফ্রিদি, ফাহিম আশরফদের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকান অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের শেষ টেস্ট সিরিজ়ের শুরুতেই ২১১ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন তিনি। এটি ওয়ার্নারের কেরিয়ারের ২৬তম শতরান। দিনের শেষ লগ্নে আমির জামালের বলে আউট হলেও, তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা এই শতরানের মাধ্যমেই প্রমাণ করে দেন ওয়ার্নার।

 

এটি আন্তর্জাতিক লাল বলের ক্রিকেটে ওয়ার্নারের ২৬তম শতরান। এই ১৬৪ রানের ইনিংসের সুবাদেই ওয়ার্নার টেস্টে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন ওয়ার্নার। এই ইনিংসের সুবাদেই তিনি একই সঙ্গে আন্তর্জাতিক লাল বলের ক্রিকেটে রান করার বিচারে ম্যাথু হেডেন (৮৬২৫) এবং মাইকেল ক্লার্ককে (৮৬৪৩) পিছনে ফেলে দিলেন ওয়ার্নার। ওয়ার্নার ১১০টি টেস্টে ২০০ ইনিংস খেলে ৮৬৫১ রান করে ফেলেছেন।   

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিংয়ে উসমান খাওয়াজার সঙ্গে নেমেছিলেন ওয়ার্নার। ওপেনিং জুটিতে ১২৬ রান যোগ করেন ২ জনে মিলে। কিন্তু এরপরই ৪১ রানের ইনিংস খেলে আউট হন খাওয়াজা। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান বাঁহাতি অজি ওপেনার। ওয়ার্নাকে অবশ্য কোনওভাবেই প্যাভিলিয়নের রাস্তা দেখাতে পারেননি শাহিন আফ্রিদি, আগা সালমানরা।

শেষ পর্যন্ত ২১১ বলে ১৬৪ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফিরে যান। আমার জামালের বলে আউট হয়ে যখন ফিরছেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ১৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ১৬৪ রান। লাবুশেন ১৬ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১ রানের ইনিংস খেলে আউট হন। লোয়ার অর্ডারে ট্রাভিস হেড ৪০ রানের ইনিংস খেলেন। তিনিও ৬টি বাউন্ডারি হাঁকান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজ় নির্ণায়ক ম্যাচও কি ভাসবে বৃষ্টিতে?

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget