এক্সপ্লোর

AUS vs PAK 3rd Test: শেষ টেস্ট ইনিংসে ওয়ার্নারের সংগ্রহ ৩৪, দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৬/২

Australia vs Pakistan 3rd Test: দ্বিতীয় দিনের খেলাশেষে আপাতত পাকিস্তানের থেকে প্রথম ইনিংসে ১৯৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

সিডনি: পাকিস্তানকে প্রথম দিনে ৩১৩ রানে আউট করে দেওয়ার পর তৃতীয় টেস্টের (AUS vs PAK 3rd Test) দ্বিতীয় দিনে সকলের নজর ছিল ডেভিড ওয়ার্নারের (David Warner) দিকে। অস্ট্রেলিয়ান ওপেনার নিজের শেষ টেস্ট ইনিংস খেলতে নেমেছিলেন বৃহস্পতিবার। ঘরের মাঠে শেষ ইনিংসে বড় রান করতে পারলেন না তিনি। মাত্র ৩৪ রানেই আউট হলেন ওয়ার্নার। বৃষ্টি ও খারাপ আলোর জেরে দ্বিতীয় দিনের কার্যত আধা দিন খেলাই সম্ভব হল না।

অন্তিম টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত ৯০ ওভারের মধ্যে মাত্র ৪৬ ওভার খেলা সম্ভব হল। সেই ৪৬ ওভারে অজ়িরা দুই উইকেটের বিনিময়ে ১১০ রান বোর্ডে তোলে। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৬/২। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ব্যাটাররা শুরু থেকেই বেশ চাপে ছিল। স্বভাবচিত আগ্রাসী মেজাজে নয়, বরং খানিকটা দেখেশুনেই নিজেদের ইনিংস এগিয়ে নিয়ে যান তাঁরা।

ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা দেখেশুনে ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ওয়ার্নারকে আগা সলমন ৩৪ রানে আউট করেন। নিজের শেষ টেস্ট ইনিংসে চারটি বাউন্ডারি মারেন ওয়ার্নার। ওয়ার্নার আউট হওয়ার পর পরই ৭৮ রানে প্রথম সেশন শেষ হয়। দ্বিতীয় সেশনে অজ়ি ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সামলান সেট খাওয়াজা ও মার্নাস লাবুশেন। দুই ব্যাটারই বড় শটের বদলে দেখেশুনে এক, দুই রান করে ইনিংস এগিয়ে নিয়ে যান। ৩৯তম ওভারে এক উইকেট হারিয়েই শতরানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া।

 

খাওয়াজা অর্ধশতরানের দিকে এগোচ্ছিল। তবে তাঁর ১৪৭ বলের ইনিংস সমাপ্ত করেন আমির জামাল। কিপার মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ৪৭ রানে সাজঘরে ফেরেন তিনি। ১০৮ রানে অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেট হারায়। এরপরই বৃষ্টি এবং খারাপ আলোর জেরে পরের সেশনে খেলা আর সম্ভব হয়নি। তাই আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়। দিনের শেষে লাবুশেন ২৩ ও স্টিভ স্মিথ ছয় রানে অপরাজিত রয়েছেন। আপাতত পাকিস্তানের থেকে প্রথম ইনিংসে ১৯৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ কবে? কবে হবে ফাইনাল? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget