এক্সপ্লোর

IND vs AUS: ৫ উইকেটে ভারতকে হারিয়ে মেলবোর্নে জয় অজিদের, টি-টোয়েন্টি সিরিজে এগোল মার্শ বাহিনী

IND vs AUS T20: এদিন ১২৫ রানের ভেতরে মার্শ বাহিনীকে আটকে দিলে সেটিও কম বড় খবর হত না। কিন্তু ভারতের বোলাররা প্রতিপক্ষের ৬ উইকেট ফেলতে পারলেও ম্য়াচ জেতাতে পারলেন না দলকে।

মেলবাের্ন: সকালটা দেখে বোঝা যায় সারাটা দিন কেমন যাবে। ঠিক তেমনটাই হল। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ম্য়াচ জেতাটা কার্যত অসম্ভবকে সম্ভব করার মতই ছিল। কিন্তু তা হল না। বৃহস্পতিবার ভারতের মেয়েরা অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে ম্য়াচ জিতে ইতিহাস গড়েছিলেন। এদিন ১২৫ রানের ভেতরে মার্শ বাহিনীকে আটকে দিলে সেটিও কম বড় খবর হত না। কিন্তু ভারতের বোলাররা প্রতিপক্ষের ৬ উইকেট ফেলতে পারলেও ম্য়াচ জেতাতে পারলেন না দলকে।

১২৬ রানের লক্ষ্যমাত্রা কুড়ির ফর্ম্য়াটে এখন জলভাত প্রায়। তাও আবার মার্শ, হেড, স্টোইনিস যে দলে আছে, তাদের জন্য। ওপেনিংয়ে নেমে মার্শ ও হেড মিলে শুরু থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলা শুরু করেন। দু জনে মিলে ওপেনিং পার্টনারশিপে ৫১ রান বোর্ডে তুলে নেয়। জয়ের ভিত সেখানেই গড়ে ফেলে অজি শিবির। এরপর হেড ২৮ রানে ফিরলেও মার্শকে আটকানো যায়নি। ব্যক্তিগত ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁকে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। তবে ততক্ষণে ম্য়াচ হাত থেকে প্রায় বেরিয়ে গিয়েছে। বরুণ চক্রবর্তী ছাড়া বাকি কোনও বোলারকেই রেয়াত করেনি এদিন অজি ব্যাটাররা। জশ ইংলিশ, মিচেল ওয়েন, টিম ডেভিডরা রান না পেলেও তাতে ভারতের বাঁচানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৩.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজি শিবির। 

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। আগের ম্য়াচেও টস জিতেছিলেন মার্শই। এদিনও তিনিই জিতলেনইনিংসের প্রথম বলেই লেগবিফোরের আবেদন করেছিলেন জশ হ্যাজেলউড। গিল অল্পের জন্য বেঁচে যান ডি আর এস নিয়ে। কিন্তু সেই সুযোগের পারেননি। মাত্র ৫ রান করে সেই হ্যাজেলউডের বলেই ক্যাচ আউট হয়ে ফেরেন। এরপর শুধুই আসা যাওয়ার পালা ছিল ভারতীয় শিবিরে। পরপর উইকেট হারাতে থাকে তাঁরা। তিন নম্বরে নেমেছিলেন সঞ্জু স্য়ামসন। কিন্তু তিনিও রান পেলেন না। আগের ম্য়াচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু এদিন ফের ব্যর্থ হলেন সূর্যকুমার যাদব। ভারতের টি-টোয়েন্টি ফর্ম্য়াটের ক্যাপ্টেনের ব্যাটে গত ১৫ টি-টোয়েন্টি ইনিংসে কোনও অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি সূর্য। পঞ্চাশ রান বোর্ডে তোলার আগেই পাঁচটি উইকেট পড়ে যায় ভারতের। সেখান থেকে হর্ষিত ও অভিষেক জুটি ভারতের রান একশোর গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ১২৫ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি টিম ইন্ডিয়া।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget