এক্সপ্লোর

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে গিলকে না দেখে অবাক পন্টিং!

Pontinh On Gill: গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে একেবারেই আশানুরুপ পারফর্ম করতে পারেননি গিল। ১৫ ম্য়াচে মাত্র ২৯১ রান তাঁর ব্যাট থেকে এসেছে। কোনও অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি।

সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে শুভমন গিলকে না দেখে অবাক রিকি পন্টিং। বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক এই বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন যে এশিয়া কাপে যাঁকে সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল, সেই গিলকেই কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের স্কোয়াড থেকেই বাতিল করে দেওয়া হল কেন।

আইসিসি রিভিউয়ে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ''আমি বিষয়টা কোনওমতেই বুঝতে পারলাম না। গিলকে কেন টি-টোয়েন্টি ফর্ম্যাটের বিশ্বকাপের স্কোয়াড থেকেই বের করে দেওয়া হল। আমি জানি যে ওর সাম্প্রতিক সময়ের ব্যাটিং ফর্ম একেবারেই ভাল নয়। শেষবা ওকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করতে দেখেছিলাম। সেই সিরিজে ওঁর মত ভাল ব্যাটিং আর কাউকে করতে দেখিনি।''  

পন্টিং আরও বলেন, ''একদিকে গিলকে স্কোয়াডে না দেখতে পেয়ে যেমন অবাক হয়েছি। উল্টোদিকে এটা ঠিক যে ভারতীয় ক্রিকেটের এখন পরিকাঠামো কতটা শক্তিশালী তা এর থেকেই বোঝা যায়। টেস্ট, ওয়ান ডে-তে ক্যাপ্টেন যে দলের তাঁকে ছাড়াই কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের দল ঘোষণা করতে পেরেছে টিম ইন্ডিয়া।''

উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে একেবারেই আশানুরুপ পারফর্ম করতে পারেননি গিল। ১৫ ম্য়াচে মাত্র ২৯১ রান তাঁর ব্যাট থেকে এসেছে। কোনও অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৪৭। 

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর টি-টোয়েন্টি দলে না থাকায় বেশ খানিকটা সময় গিলের কোনও আন্তর্জাতিক ম্য়াচ নেই। সেই ফাঁকে ২১ তারিখ থেকে ভারত যখন কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ় খেলতে নামবে, গিল তখন ঘরোয়া ক্রিকেট খেলবেন। TOI-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় টেস্ট তথা ওয়ান ডে দলের অধিনায়ক পাঞ্জাবের দুই অবশিষ্ট রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন। ২২ জানুয়ারি রাজকোট এবং ২৯ জানুয়ারি মুল্লানপুরে কর্ণাটকের বিরুদ্ধে পাঞ্জাবের রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলিতেই শুভমন গিলকে খেলতে দেখা যেতে পারে।

পাঞ্জাব বর্তমানে একটি জয়ের সুবাদে মাত্র ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ 'বি'-র পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে। বাকি দুই ম্যাচ জিতলে পাঞ্জাবের রঞ্জির কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে। পাঞ্জাব যদি রঞ্জির নক আউটে পৌঁছয়, সেক্ষেত্রে গিলের নক আউটের ম্যাচগুলিতেও খেলার সম্ভাবনা রয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল শুরু হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget