এক্সপ্লোর

Steve Smith: চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফেরার বিষয়ে আশাবাদী স্টিভ স্মিথ

IND vs AUS: তাই ফের মাঠে ফিরতে চলেছেন অজি তারকা। এখনও চূড়ান্ত কিছু না জানানো হলেও দ্বিতীয় টেস্টে মাঠে নামার ব্যাপারে আশাবাদী প্রাক্তন অজি অধিনায়ক।

ব্রিজটাউন: আঙুলের চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে দেখা যায়নি অজি স্কোয়াডে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। আঙুলের চোটও সেরে উঠেছে। তাই ফের মাঠে ফিরতে চলেছেন অজি তারকা। এখনও চূড়ান্ত কিছু না জানানো হলেও দ্বিতীয় টেস্টে মাঠে নামার ব্যাপারে আশাবাদী প্রাক্তন অজি অধিনায়ক।

গ্রানাডায় দ্বিতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন স্মিথ। গত রবিবারই দলের সঙ্গে যােগ দিয়েছেন। মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করার কথা স্মিথের। উল্লেখ্য, প্রথম টেস্টে ১৫৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। 

আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে, ''মাঠে ফিরে দারুণ লাগছে। নর্ম্য়াল অনুশীলন করব। কিন্তু  দেখা যাক কতদূর কী হয়।''  চোট নিয়ে স্মিথ বলছেন, ''এখন আর আগের মত অত ব্যথা অনুভব করছি না। তবে হালকা অনুশীলনই করব। ব্যাট করার সময় অসুবিধে হচ্ছে না। আঙুলও নাড়াতে পারছি যথেষ্ট।''

যদি স্মিথ একাদশে ঢুকে পড়েন, তবে কিন্তু জশ ইংলিশকে একাদশের বাইরে বসতে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দুটো ইনিংসে ইংলিশের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৫ ও ১২ রান।

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান স্মিথ। এই চোট সারিয়ে ফিরতে তাঁর খানিক সময় লাগতে পারে, আগেই আভাস মিলেছিল। তাই তিনিও প্রথম টেস্টে খেলবেন না এটা জানিয়ে দেওয়া হয়েছিল। স্মিথের বিশ্রামের প্রয়োজন এমনটাই জানিয়েছিলেন জর্জ বেইলি।

কবে থেকে শুরু এশিয়া কাপ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা অনুযায়ী ৬ দলের এশিয়া কাপ হওয়ার কথা। টুর্নামেন্টের সূচি হয়ত জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার জন্য চলতি বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়ার কথা। আয়োজকদের তরফে জানানো হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে পারে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহিই এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হতে পারে। এছাড়া হাইব্রিড মডেলে হতে পারে এশিয়া কাপ। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

সেরা শিরোনাম

Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
Djokovic On Kohli: কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট
কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট
Shreyas Iyer: সচিন, কোহলি, রোহিতদের নেতৃত্বেও ভারত হেরেছে, শ্রেয়সের পাশে দাঁড়িয়ে মন্তব্য শ্রেয়সের বোনের
সচিন, কোহলি, রোহিতদের নেতৃত্বেও ভারত হেরেছে, শ্রেয়সের পাশে দাঁড়িয়ে মন্তব্য শ্রেয়সের বোনের
Gambhir On Samson: সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget