এক্সপ্লোর

BCCI: পর পর দুই সিরিজ়ে হার, বারংবার ব্যর্থ রোহিতদের জন্য় ব্যাটিং কোচ নিয়োগ করছে বিসিসিআই!

Indian Cricket Team: পর পর দুই সিরিজ়ে মুখ থুবড়ে পরার পর টিম ইন্ডিয়ার ব্যাটারদে উন্নতিতে তৎপর বিসিসিআই।

মুম্বই: ঘরের মাঠে নিউড়িল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ। তারপরে অস্ট্রেলিয়া সফরেও পরাজিত হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। টিম ইন্ডিয়ার এই ব্যর্থতায় বোর্ড দলে বেশ কিছু বদল ঘটাতে পারে বলেই খবর। এই পদক্ষেপের অন্যতম হল টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ আরও শক্তিশালী করে তোলা।

রিপোর্ট অনুযায়ী ভারতীয় দল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সীতাংশু কোটাককে দলের ব্যাটিং কোচ করার চিন্তাভাবনা করছে। ঘরোয়া ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ সীতাংশু বর্তমানে ভারতীয় 'এ' দলের কোচ। এবার তিনি সিনিয়র দলেক প্রশিক্ষণ দিতে দেখা যেতে পারেন, অন্তত এমনটাই দাবি রিপোর্টের। তবে এই প্রথম নয়, ,সীতাংশু কিন্তু আগেও ভারতীয় সিনিয়র দলের সঙ্গে ছিলেন। ২০২৪ সালের ভারত-আর্য়াল্যান্ড সিরিড়ের সময় তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন।

সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটারের নিয়োগ প্রসঙ্গে এক সূত্র জানান, 'হ্যাঁ, ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে কোটাকের নাম নিয়ে আলোচনা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ওকে দলের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা করা হচ্ছে। বিসিসিআই খুব দ্রুতই এই সংক্রান্ত সরকারি ঘোষণা করবে। আমাদের সিনিয়ররাসহ সিংহভাগ ব্যাটারই তো গত দুই সিরিজ়ে তেমন পারফর্ম করতে পারেননি। ব্যাটিংয়ের এই বিষয়টা দেখলে তো ভারতীয় দলের সাপোর্ট স্টাফকে যে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে, তা বোঝাই যাচ্ছে।'

বর্তমানে ভারতীয় দলের কোচিং স্টাফে প্রধান কোচ গৌতম গম্ভীর বাদে রয়েছেন বোলিং কোচ মর্নি মর্কেল। এছাড়াও দুই সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ও অভিষেক নায়ার রয়েছেন। রয়েছেন ফিল্ডিং কোচ টি দিলীপ। তেমনভাবে ব্যাটিং কোচ এই সাপোর্ট স্টাফে নেই। তবে অভিষেক নায়ার মূলত দলের ব্যাটারদের নিয়েই কাজ করেন। তবে দলের সহকারী কোচদের নিয়েও বিসিসিআই খুব একটা খুশি নয় বলেই খবর।

গত বছর টি-টায়েন্টি বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফরে খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেখানে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলেছিল গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল। সেখানেই টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ান ডে সিরিজ হেরে যায় ভারতীয় দল। সেই সিরিজেই প্রথমবার গম্ভীরের সহকারী হিসেবে দায়িত্ব সামলেছিলেন অভিষেক ও রায়ান। দুজনেই এর আগে কেকেআর দলের সদস্য ছিলেন। গম্ভীরের মেন্টরশিপে কেকেআর গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরই গম্ভীরকে কোচ করা হয় ভারতীয় ক্রিকেট দলের। তাঁর পছন্দ মতই সাপোর্ট স্টাফ হিসেবে অভিষেক ও রায়ান টেন দুশখাতেকে বেছে নেওয়া হয়েছিল। 

অস্ট্রেলিয়া সিরিজে ভারতের খারাপ পারফরম্য়ান্সের পর কিংবদন্তি সুনীল গাওস্করও প্রশ্ন তুলেছিলেন যে অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতেরা কী কাজ করছেন, তা খতিয়ে দেখা হোক। এবার সেই মতই হয়ত বোর্ডের নজরে রয়েছেন অভিষেক ও রায়ান।

আরও পড়ুন: উশৃঙ্খল ভারতীয় ক্রিকেটারদের নিয়ন্ত্রণে আনতে তৎপর ভারতীয় দলের কোচ গম্ভীর? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget