এক্সপ্লোর

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?

BCCI: গত ১৪ অক্টোবর বিসিসিআইকে ভারতীয় পুরুষ দলের নির্বাচক হওয়ার জন্য প্রস্তাব জমা দেওয়ার দিন ছিল।

নয়াদিল্লি: সদ্যই দিনকয়েক আগেই ভারতীয় পুরুষ দলের (Indian Cricket Team) প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকরের মেয়াদকাল শেষ হয়েছে। তারপরে ভারতীয় বোর্ড (BCCI) নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে। এবার নির্বাচক বাছাই নিয়ে বড় খবর সামনে এল।

PTI-র রিপোর্ট অনুযায়ী নির্বাচক কমিটির জন্য বরাদ্দ বিসিসিআইয়ের আর্থিক বাজেট বাড়ানো হয়েছে। সাম্প্রতিক অতীতে নির্বাচকদের আর্থিক প্রাপ্য ঘিরে একাধিকবার প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করেছেন যে পরিমাণ দায়িত্ব পালন করতে হয়, নির্বাচকরা বর্তমান ক্রিকেটের প্রেক্ষিতে সেই পরিমাণ বেতন পান না। তুলনায় আইপিএলে কোচিং করিয়ে বা বিভিন্ন ব্রডকাস্টিং ডিল এবং অ্যাড শুটের মাধ্যমে অনেক বেশি উপার্জন করার সুযোগ থাকে। সেই কথা মাথায় রেখেই নির্বাচকদের আর্থিক বরাদ্দ বাড়ানোর কথা ভাবনাচিন্তা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী বিসিসিআই ২০২৬-২৭ সাইকেলের জন্য আর্থিক বরাদ্দ ১৯.৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে, যা প্রজ্ঞান ওঝা ও আরপি সিংহের নির্বাচকের দায়িত্ব পাওয়ার সময়কাল  থেকে ধরলে মোট পাঁচ কোটির বৃদ্ধি। এর নেপথ্যে মূলত প্রধান নির্বাচক হিসাবে একাধিক শীর্ষ স্তরের তারকাদের অনীহা অন্যতম প্রধান কারণ বলে ধরা যেতেই পারে।

আরও পড়ুন:- নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা! 

রিপোর্টে দাবি করা হচ্ছে ভারতের হয়ে শতাধিক টেস্ট খেলা দুই কিংবদন্তি নাকি প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর পাশাপাশি খবর অনুযায়ী পার্থিব পটেলও নাকি নির্বাচক হওয়ার দৌড় থেকে সরে গিয়েছেন। মনে করা হচ্ছিল আগরকরের পরিবর্তে পশ্চিমাঞ্চলের হয়ে পার্থিবই নির্বাচক হওয়ার দৌড়ের অন্যতম প্রধান দাবিদার। তবে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি এবং ব্রডকাস্টারদের সঙ্গে তাঁর চুক্তিকে প্রাধান্য দিয়ে এর থেকে সরে দাঁড়িয়েছেন।

১৪ অক্টোবর নির্বাচক হিসাবে প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু পার্থিব নাকি সেই পদে আগ্রহ প্রকাশ করে প্রস্তাবই জমা দেননি। ফলে তাঁর নির্বাচকমণ্ডলী আর যোগ দেওয়া হচ্ছে না। তাঁর পরিবর্তে পশ্চিমাঞ্চলের নির্বাচক হওয়ার দৌড়ে রমেশ পাওয়ার, সমীর দিঘেদের নাম শোনা যাচ্ছে।

আপাতত প্রধান নির্বাচকের অনুপস্থিতিতে প্রজ্ঞান ওঝাই অন্তর্বর্তীকালীন মুখ্য নির্বাচকের দায়িত্ব পালন করছেন। তবে সদ্য নির্বাচনের ক্ষেত্রে বেশ বড় বদলও ঘটেছে। এবার থেকে সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ প্রতিটি নির্বাচনী বৈঠকে থাকবেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
Advertisement

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget