এক্সপ্লোর

Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

IND vs NZ: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দলেও নেই যশপ্রীত বুমরা।

নয়াদিল্লি: চলতি মাসের শেষেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের তিন ফর্ম্য়াটের সিরিজ় শুরু হবে। তবে সেই সিরিজ়ের আগেই ভারতীয় সমর্থকদের জন্য বড় খবর। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা।

পরের বছর আফ্রিকায় ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়েও রয়েছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আপাতত এই দুই ফর্ম্যাটের উপরেই বেশি জোর দেওয়া হবে। ৪ নভেম্বর থেকে কিউয়িদের বিরুদ্ধে ভারত ওয়ান ডে সিরিজ় খেলতে মাঠে নামবে। যশপ্রীত বুমরার অনুপস্থতিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়েই ভারতের বোলিং নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে যেখানে বুমরা টি-২০ সিরিজ়ে নেই, সেখানে আশা করা হচ্ছিল তিনি ওয়ান ডেতে খেলবেন।                

তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বুমরাকে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েও দেখা যাবে না। তাঁকে ওয়ান ডেতেও বিশ্রাম দেওয়া হবে। মূলত ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্রের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।           

ভারতের আরেক তারকা ফাস্ট বোলার আবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ়ে আঘাত পেয়েছেন। হায়দরাবাদে হওয়া চতুর্থ টি-২০ ম্যাচে অর্শদীপ সিংহ (Arshdeep Singh) চোট পান। ভারতের শেষ ওভারে ৩৫ রান দরকার ছিল, হার প্রায় নিশ্চিত ছিল। ভারতের শেষ জুটি তখন মাঠে ছিল, সেই সময় শামার জোসেফের জোরাল গতির বল অর্শদীপের বাঁ কাঁধে লাগে। তবে তিনি ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যথা এতটাই বেশি ছিল যে তা সম্ভব হয়নি। হার নিশ্চিত ছিল বলে শ্রেয়স আইয়ারও তাঁকে ফিরে যেতে বলেন, আর সেখানেই ভারতের ইনিংস শেষ হয়ে যায়।              

শামার জোসেফের বল লাগার পর অর্শদীপ সিংহকে বেশ ব্যথায় ভুগতে দেখা যায়। তবে তিনি ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু স্পষ্ট ছিল যে, তিনি কষ্টে আছেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁকে মাঠ ছাড়ার ইশারা করেন, এরপরই ভারতের ইনিংস শেষ হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচটি জিতে নেয়। ওয়েস্ট ইন্ডিজ় এই ম্যাচ ২৪ রানে জিতে সিরিজ ২-২ সমতায় ফেরায়। এখন পঞ্চম ও শেষ ম্যাচই নির্ণায়ক হবে।

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
Syed Mushtaq Ali Trophy: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
Advertisement

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget