এক্সপ্লোর

IND vs NZ: নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত

Bhuvneshwar Kumar: ভুবনেশ্বর কুমার চার বছর আগে টি-২০ বিশ্বকাপের ঠিক পরপরই ২২ নভেম্বর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

মুম্বই: দীর্ঘ চার বছরের অপেক্ষা। ২০২২ সালের পর থেকে ভারতীয় দলে সুযোগই পাননি। তবে অবশেষে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) জন্য টিম ইন্ডিয়ার দরজা খুলে গেল। বিগত কয়েক মরশুমে আইপিএলে ধারাবাহিক পারফর্ম করার পরে তাঁকে জাতীয় দলে ফেরানোর দাবি উঠছিলই, অবশেষে সেই কামব্যাক ঘটল। ৩৬ বছর বয়সে পুনরায় ভারতীয় দলে সুযোগ পেলেন তারকা ফাস্ট বোলার।

আজই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) টি-২০ সিরিজ়ের জন্য ১৬ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে যশপ্রীত বুমরা নেই। তাঁর ওয়ার্কলোডের কথা ভেবেই সম্ভবত তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে বুমরা না থাকার সুযোগেই সম্ভবত ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা এবং পারফরম্যান্সকে প্রাধান্য দিয়ে তাঁকে জাতীয় দলে ফেরানো হল। 

আরও পড়ুন:- জল্পনায় পড়ল সিলমোহর, দিল্লি ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় 

ভুবনেশ্বর কুমার চার বছর আগে টি-২০ বিশ্বকাপের ঠিক পরপরই ২২ নভেম্বর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। সেই কিউয়িদের বিরুদ্ধে তাঁর কামব্যাক ঘটতে চলেছে। ভুবনেশ্বর ৮৭টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৯০ উইকেট নিয়ে এই ফর্ম্যাটে ভারতের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। সম্প্রতি আইপিএলেও তিনি নজরকাড়া পারফর্ম করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরপর দুই আইপিএল খেতাব জয়ের অন্যতম প্রধান কারিগর তিনি। এবারের আইপিএলে ভুবি ৭.৯৫-র ইকোনমিতে ২৮টি উইকেট নিয়েছিলেন। তারপরেই এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টে তিনি সুযোগ না পাওয়ায় অনেকেই মনে করছিলেন তাঁর আন্তর্জাতিক কেরিয়ার সম্ভবত শেষ। তবে সেই ভুবনেশ্বরই অবশেষে কামব্যাক ঘটালেন। 

কিউয়িদের বিরুদ্ধে কামব্যাক ঘটাচ্ছেন বরুণ চক্রবর্তীও। ৩৫ বছর বয়সি 'মিস্ট্রি স্পিনার' গোটা বছরজুড়েই চোটআঘাতে ভুগেছেন। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভাল বল করলেও, সেই ম্যাচেই ফের একবার চোটের কবলে পড়েছিলেন তারকা স্পিনার। সাইড স্ট্রেনের কারণেই তিনি এশিয়ান গেমস বা চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়েও খেলতে পারেননি। তবে তিনিও কিউয়িদের বিরুদ্ধে দলে ফিরেছেন। রবি বিষ্ণোইয়ের বদলে তাঁকে সুযোগ দেওয়া হল।

 

এছাড়া বাকি ভারতীয় দল মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দলের মতো একই। প্রসঙ্গত উল্লেখ্য, আজই লাল বলের সিরিজ়ের জন্য ভারতীয় 'এ' দলেরও ঘোষণা করা হয়েছে। সেই দলে ফিরেছেন আকাশদীপ। দলীপ ট্রফি ও ইরানি কাপ ভাল পারফর্ম করা মুকেশ কুমারকেও ১৫ জনের দলে রাখা হয়েছে।  এই দলে ভারতীয় টেস্ট দলের নিয়মিত তারকা যেমন কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলরাও রয়েছেন। জুরেলকেই এই সিরিজ়ের জন্য অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।   

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

NZ vs IND ODI Live: বুমরার অনুপস্থিতিতে নতুন বলে দুরন্ত অর্শদীপ, নতুন বলে নিউজ়িল্যান্ডকে দিলেন জোড়া ধাক্কা
বুমরার অনুপস্থিতিতে নতুন বলে দুরন্ত অর্শদীপ, নতুন বলে নিউজ়িল্যান্ডকে দিলেন জোড়া ধাক্কা
Bengal vs Maharashtra Day 2: শেষ উইকেটে ৪৯ রান যোগ করে বাংলার যন্ত্রণা বাড়াল মহারাষ্ট্র, ইডেনে লিড হজম অভিমন্যুদের
শেষ উইকেটে ৪৯ রান যোগ করে বাংলার যন্ত্রণা বাড়াল মহারাষ্ট্র, ইডেনে লিড হজম অভিমন্যুদের
Shubman Gill: নিউজিল্য়ান্ডেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, প্রথম ওয়ান ডে-র আগে স্মৃতিচারণা গিলের
নিউজিল্য়ান্ডেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, প্রথম ওয়ান ডে-র আগে স্মৃতিচারণা গিলের
Prasidh Krishna: ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
Advertisement

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget