এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফিতে কিংবদন্তি কপিল দেবকে পিছনে ফেলার সুবর্ণ সুযোগ যশপ্রীত বুমরার সামনে

Jasprit Bumrah: অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং সহায়ক পিচে যশপ্রীত বুমরা কিন্তু ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন।

পারথ: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) মহাদ্বৈরথ। ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ় ঘিরে উন্মাদনার কমতি নেই। এই সিরিজ়েই কিন্তু একাধিক রেকর্ড গড়তে পারেন একাধিক ভারতীয় ক্রিকেটার। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সামনে যেমন কিংবদন্তি কপিল দেবের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।

ভারতের হয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বাধিক উইকেট নিয়েছেন কপিল দেব। সেই মোট উইকেটসংখ্যা থেকে অন্য ভারতীয় ফাস্ট বোলাররা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছেন। তবে যশপ্রীত বুমরা অজ়িভূমে কপিল দেবের উইকেট সংখ্যা পার করে যেতে পারেন। কপিল দেব অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসাবে ১১ টেস্টে সর্বাধিক ৫১টি উইকেট নিয়েছেন। বুমরা সাতটি টেস্টে অজ়িভূমে এখনও পর্যন্ত মোট ৩২টি উইকেট নিয়েছেন। আর ২০টি উইকেট নিলেই তিনি কপিল দেবকে পিছনে ফেলে দেবেন।

বুমরা মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে মোট পাঁচটি টেস্ট খেলবে। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং সহায়ক পিচে সেই পাঁচ টেস্টে বুমরার ২০ উইকেট নেওয়া একেবারেই অসম্ভব কিছু নয়। তবে শুধু বুমরা নয়, বিরাট কোহলির সামনেও কিন্তু এই সিরিজ়েই ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। বুমরা যেমন সবোর্চ্চ উইকেটসংগ্রাহক হতে পারেন, তেমনই বিরাট কোহলি সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক রান করেছেন সচিন তেন্ডুলকর। বিরাট কোহলি এই সিরিজ়ে আর ৪৫৮ রান করলেই ভারতীয় হিসাবে অজ়িদের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন। সচিনের আরও একটি রেকর্ডেও ভাগ বসাতে পারেন কোহলি। সচিনের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে অজ়িভূমে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন কোহলি

অ্যাডিলেড কিন্তু বিরাটের বরাবরই পছন্দের মাঠ। তিনি এই মাঠেই তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর একটি সেঞ্চুরি হাঁকালেই এই মাঠে সর্বকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড গড়ে ফেলবেন। তিনি আর ১০২ রান করলেই বিদেশি ক্রিকেটার হিসাবে অ্যাডিলেড ওভালে ব্রায়ান লারার সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দেবেন। পাশাপাশি আর ৫৭৪ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে তিনি অজ়িভূমে ৪০০০ আন্তর্জাতিক রান করবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট, রোহিতের ব্য়াটিং পরামর্শদাতা হবেন সচিন তেন্ডুলকর? 

সেরা শিরোনাম

IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Duleep Trophy: কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget