এক্সপ্লোর

Dawid Malan Retirement: টি-টোয়েন্টিতে ব্য়াটারদের মধ্যে শীর্ষে ছিলেন একসময়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মালানের

England Batter Dawid Malan: জস বাটলার ছাড়া ইংল্য়ান্ডের দ্বিতীয় ব্য়াটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই শতরান হাঁকানোর নজির গড়েছেন।

লন্ডন: টি-টােয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার ছিলেন একটা সময়। খুব বেশিদিনের কেরিয়ার নয়। তবে ৩৭ বছর বয়সে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডেউইড মালান। ইংল্যান্ডের এই বাঁহাতি ওপেনার টেস্টে ২২ টি ম্য়াচ খেলেছেন। ৩০টি ওয়ান ডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্য়াচে দেশের প্রতিনিধিত্ব করেছেন মালান। জস বাটলার ছাড়া ইংল্য়ান্ডের দ্বিতীয় ব্য়াটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই শতরান হাঁকানোর নজির গড়েছেন। যদিও গত বছর ওয়ান ডে বিশ্বকাপে ইংল্য়ান্ড দলে ছিলেন না মালান। এমনকী অস্ট্রেলিয়ার বিরদ্ধে সাদা বলের ফর্ম্যাটে জাতীয় দলে সযোগ না পেয়েই কি এবার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন মালান। 

২০১৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে মালানের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্য়াচে ৪৪ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। এরপর অ্যাশেজের মঞ্চে টেস্টে অভিষেক হয় বাঁহাতি ব্যাটারের। নিজের একমাত্র টেস্ট শতরানটি করেছিলেন অস্ট্রেলিআর বিরুদ্ধে। ২২৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেন তিনি। পারথে সেই টেস্টে জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে বড় রান বোর্ডে যোগ করেছিলেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটেই বেশি উজ্জ্বল ছিলেন মালান। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের পর কুড়ির ফর্ম্যাটে ইংল্যান্ড দলের ধারাবাহিক সদস্য হয়ে উঠেছিলেন মালান। নেপিয়ারে কিউয়িদের বিরুদ্ধে ৪৮ বলে শতরানের ইনিংস সবার নজর কেড়েছিল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dawid Malan (@djmalan29)

২০২০ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আইসিসির যে ক্রমতালিকায় বেরিয়েছিল। সেখানে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন মালান। মাত্র ২৪ ইনিংসে ১০০০ রান পূরণ করেছিলেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন মালান। যদিও কুঁচকির চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ লিগের ম্য়াচের পর ছিটকে যেতে হয় তাঁকে। 

টেস্টে ক্রিকেটে ২০২২ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার সাদা পােশাকে খেলতে দেখা গিয়েছিল মালানকে। ওয়ান ডে ফর্ম্যাটে ২০২৩ সালে ১১ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ইডেনে শেষবার খেলতে নেমেছিলেন। গত বছর ৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের জার্সিতে শেষ টি-টোয়েন্টি খেলেছেন। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ না পাওয়ার পর থেকেই হয়ত অবসরের ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলেন। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন।

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget