এক্সপ্লোর

IND vs SA: বিশ্বকাপ ফাইনালের মায়াবী রাতে ব্যাটে, বলে অনবদ্য দীপ্তি, ইতিহাস গড়লেন তারকা অলরাউন্ডার

Deepti Sharma: ব্যাট হাতে ১০০ স্ট্রাইক রেটে ৫৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন তিনি।

মুম্বই: ২০১১ সালের বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন (Women's World Cup 2025 Final) হয়েছিল ভারতীয় দল। সেইবার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এক তারকা ভারতীয় অলরাউন্ডার। ১৪ বছর পরে ফের একবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। এবার সেরার শিরোপা উঠল ভারতীয় মহিলা দলের হাতে। এবারও টুর্নামেন্ট সেরা হলেন ভারতের এক তারকা অলরাউন্ডার। তিনি দীপ্তি শর্মা (Deepti Sharma)।

টুর্নামেন্টে মোট ২২৫ রান করার পাশাপাশি বল হাতে ২২টি উইকেট নিলেন দীপ্তি। বিশ্বকাপের ফাইনালেও প্রকৃত অর্থেই তিনি অলরাউন্ড পারফরম্যান্স করলেন। প্রথম ক্রিকেটার হিসাবে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে ব্য়াট হাতে অর্ধশতরান করার পর বল হাতে পাঁচ উইকেট নিলেন দীপ্তি শর্মা। তাঁর অনবদ্য পারফরম্যান্সে ভর করেই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

ব্যাট হাতে ১০০ স্ট্রাইক রেটে ৫৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন তিনি। যোগ্য ব্যক্তি হিসাবে তিনিই শেষ উইকেটটি নেন। দুরন্ত ক্যাচ ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই মায়াবী রাতেই দীপ্তি শর্মা কিন্তু আরও একাধিক রেকর্ড গড়েন। দীপ্তিই প্রথম ক্রিকেটার যিনি এক বিশ্বকাপের দুইশো রানের পাশাপাশি ২০-র অধিক উইকেট নিলেনভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এক বিশ্বকাপেও সর্বাধিক উইকেটসংগ্রাহক দীপ্তিই।

 

 

বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা তো আগেও হয়েছিল। কিন্তু ২০১৭ সালে সেবার দলে থেকেও দেশকে জেতাতে পারেননি হরমনপ্রীত কৌর। কিন্তু ক্যাপ্টেন হিসেবে সুদে আসলে মিটিয়ে নিলেন। বিশ্বচ্য়াম্পিয়ন তাঁর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দুরন্ত জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ৫২ রানে জয় পেল ভারত। ২৯৮ রান ডিফেন্ড করতে নেমে দীপ্তি শর্মার পাঁচ উইকেট এবং শেফালি বর্মার দুই উইকেটে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানে অল আউট করে দেয় ভারত। 

ঘটনাক্রমে এই দুই ভারতীয় ক্রিকেটারই ব্যাট হাতেও অর্ধশতরান করেন। ৮৭ রানের ইনিংস খেলেন ভারতীয় ওপেনার শেফালি। দীপ্তি শর্মা খেলেন ৫৮ রানের ইনিংস। এই দুই তারকার একজন হলেন ম্যাচ সেরা, আরেকজন জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget