এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: অনবদ্য রুট, সঙ্গ দিলেন স্টোকস, 'বাজ়বল' সিন্দুকে তুলে প্রথম দিনে ২৫১/৪ তুলল ইংল্যান্ড

India vs England: ইংল্যান্ড দল মাত্র ৩.০২ রান রেটে লর্ডসে প্রথম দিন ব্যাটিং করে।

লন্ডন: ঠিক যেমনটা আশা ছিল, লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) প্রথম দিনে তেমনটাই হল। একদিকে যেখানে বেশ ভাল বোলিংয়ের দেখা মিলিল, তেমনই জো রুট প্রমাণ করলেন কেন তিনি মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার। দুরন্ত পরিপক্ক এক ইনিংস এল তাঁর ব্যাট থেকে। তবে প্রথম দিন যার দেখা মিলল না সেটা হল 'বাজ়বল'।

বেন স্টোকস ও ব্র্যান্ডন ম্যাকালামের যুগলবন্দিতে টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে প্রচুর সাফল্য পেয়েছে ইংল্যান্ড। কিন্তু এদিন দেখেশুনে একেবারে তথাকথিত টেস্ট ক্রিকেটের ছন্দেই খেলতে দেখা গেল রুটদের। শতরানের একেবারে দোরগোড়ায় ৯৯ রানে অপরাজিত রইলেন রুট। ৮৩ ওভারে ইংল্যান্ড চার উইকেটের বিনিময়ে ২৫১ রান তুলল। স্টোকস ৩৯ রানে অপরাজিত রয়েছেন। 

এদিন উভয় দলেই নিজেদের একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নামে। ফের একবার এই ম্যাচেও টস জেতেন স্টোকস। তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম সেশনে আকাশ দীপ ও যশপ্রীত বুমরা দুরন্ত স্যুইংয়ে ইংল্যান্ড ওপেনারদের বেশ বিপাকে ফেলেন। তবে দুইজনেই ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে সাজঘরে ফেরাতে ব্যর্থ হন। প্রথম ঘণ্টা অবশ্য মাত্র ৩৯ রানই উঠে। তিন স্ট্রাইক বোলারের সাফল্য এনে দিতে না পারলেও, দ্বিতীয় বদল হিসাবে বল হাতে নিয়ে এক ওভারে জোড়া উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ক্রলি ১৮ ও ডাকেট ২৩ রানে সাজঘরে ফেরেন। তবে অলি পোপ ও জো রুট (Joe Root) এই সময়ে ব্যাটে নেমে দলের যাতে আর উইকেট না পড়ে, তা নিশ্চিত করেন। প্রথম সেশনে উঠে ৮৩ রান।

দিনের দ্বিতীয় সেশনে তো আরও কম, মাত্র ৭০ রান উঠে। এই রানের পরিমাণটা খুব বেশি না হলেও, থ্রি লায়ান্সের ক্ষেত্রে সবথেকে ইতিবাচক বিষয় তাঁরা এই সেশনে কোনও উইকেট পরেনি। রুট ও অলি পোপ ইনিংস এগিয়ে নিয়ে যান। 

তবে তৃতীয় সেশনের শুরুটা ভারতীয় দল দারুণভাবে করে। প্রথম বলেই অলি পোপকে ৪৪ রানে সাজঘরে ফেরান রবীন্দ্র জাডেজা। শতাধিক রানের তৃতীয় উইকেট ভাঙে। দ্বিতীয় টেস্টের শতরানকারী হ্যারি ব্রুকও বেশিক্ষণ টিকতে পারেননি। বুমরার স্বপ্নের ইনস্যুইংয়ে মাত্র ১১ রানে বোল্ড হন তিনি। ১৭২ রানে চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে আরও এক বা দুই উইকেট হারালেই ইংল্যান্ড বেশ চাপে পড়ে যেত। তবে ইংল্যান্ডের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার রুট ও বেন স্টোকস ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন। দুইজনেই পঞ্চম উইকেটে অপরাজিত ৭৯ রানের পার্টনারশিপ গড়ে দিনশেষে মাঠ ছাড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget