এক্সপ্লোর

Sachin Tendulkar: যে লর্ডসে কপিলের হাতে কাপ দেখে ক্রিকেট স্বপ্নের শুরু, সেই মাঠের প্যাভিলিয়নেই বসছে সচিনের ছবি

ENG vs IND 3rd Test: আজ ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরুর আগে লর্ডসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিনের খেলা শুরুর ঘোষণাও করেন সচিন।

লন্ডন: মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। অন্তত পরিসংখ্যানের নিরিখে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ধারেকাছেও কেউ নেই। সেই সচিন তেন্ডুলকরই এবার বিশেষ সম্মান পেলেন 'হোম অফ ক্রিকেট' হিসাবে পরিচিত লর্ডসে। সচিনের বিশেষ একটি ছবি উন্মোচিত হল আজ। এমসিসির মিউজিয়ামে সেই ছবি রয়েছে। 

আজ থেকেই ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হয়েছে। লর্ডসেই হচ্ছে খেলা। সেই ম্যাচের আগেই 'মাস্টার ব্লাস্টার'-র এই ছবিটি উন্মোচিত হয়। স্টুয়ার্ট পিয়ারসন রাইট এই ছবিটি আঁকেন। সচিনের শহর মুম্বইতেই ১৮ বছর আগে এই ছবিটি তোলা হয়েছিল। সেই ছবিটিই নিজের ক্যানভাসে ফুটিয়ে তুললেন স্টুয়ার্ট। এই বছরের শেষের দিক পর্যন্ত মিউজিয়ামেই এই ছবিটি রাখা হবে। তবে তারপর সেটিকে প্যাভিলিয়নে সরিয়ে আনা হবে।

সচিন একা নন, এর আগে আরও তিন ভারতীয় ক্রিকেটার (সব মিলিয়ে মোট পাঁচ ভারতীয়র ছবি রয়েছে এমসিসিতে) ছবি এমসিসির জন্য এই স্টুয়ার্ট পিয়ারসনই এঁকেছেন। এঁরা হলেন কপিল দেব, বিষণ সিংহ বেদী, দিলীপ বেঙ্গসরকার। এবার সেই তালিকায় যুক্ত হলেন সচিন। তবে বাকিদের থেকে সচিনের ছবিটি খানিক ভিন্ন। এক প্রেস রিলিজ় অনুযায়ী বাকিদের মতো ফুল লেংথ নয়, সচিনের ছবিটিতে কেবল তাঁর মাথা থেকে কাঁধ পর্যন্ত রয়েছে। সচিনের 'লার্জার দ্যান লাইফ' ভাবমূর্তি ফুটিয়ে তুলতেই কাঁধ পর্যন্ত এই ছবিটি আঁকা হয়। স্টুয়ার্ট পিয়ারসন নিজেও জানান যে এমসিসির তরফে সচিনের ছবিটি বাকি ভারতীয়দের ছবির থেকে ভিন্ন করার জন্য বলা হয়েছিল। 

সচিনের ক্ষেত্রে এইটা যেন জীবন পরিপূর্ণ হওয়ার মতো অনুভূতি। আবেগতাড়িত সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে লেখেন, 'এটা বিরাট গর্বের বিষয়। ১৯৮৩ সালে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়েই প্রথমবার আমার লর্ডসের সঙ্গে পরিচিতি হয়। আমাদের অধিনায়ক কপিল দেব, ট্রফি হাতে দেখেছিলাম। সেটা থেকেই তো আমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু হয়। আজ যখন আমার ছবি এই প্যাভিলিয়নে রাখা হচ্ছে, তখন মনে হচ্ছে জীবনটা যেন পরিপূর্ণ হল। আমার কেরিয়ারের দিকে তাকালে আমার মুখে হাসি ফুটে ওঠে। এটা নিঃসন্দেহেই বিশেষ আবেগের।'

এই ছবি উন্মোচনের পর সচিনকে আজ ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরুর আগে লর্ডসের ঐতিহাসিক ঘণ্টা বাজানোর জন্যও অনুরোধ করা হয়েছিল এবং তিনি সেটা করেনও। এই বিশেষ দিনে সস্ত্রীকই লর্ডসে হাজির হয়েছেন তেন্ডুলকর।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget