এক্সপ্লোর

ENG vs IND: দ্বিতীয় টেস্টের আগ অনুশীলনের ফাঁকে ভাঙা ব্যাট দেখে রেগে লাল ভারতীয় তারকা ক্রিকেটার

Indian Cricket Team: ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় দল পুরোদমে অনুশীলন সারে।

বার্মিংহাম: গতকাল ভারতীয় দলের (Indian Cricket Team) অপশনাল ট্রেনিং সেশনে পুরোদমে বোলিং করেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা (Mohammed Siraj)। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও সারলেন ভারতীয় দলের বোলাররা। বুমরা, সিরাজরা বেশ খানিকক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। তবে সেই অনুশীলনের সময়ই বিপত্তি। 

অনুশীলনের সময় সিরাজ বুঝতে পারেন তাঁর ব্যাট ভাঙা। স্বাভাবিকভাবে নিজের ব্যাট ভাঙা দেখে সিরাজকে বেশ হতাশ দেখায়। তিনি সতীর্থের কে ব্যাট ভেঙেছেন এই প্রশ্ন করেন। তাঁকে ব্যাট হাতে নিয়েই ঘোরাঘুরি করতেও দেখা যায়। তবে খানিকটা সময় একটু রেগে এদিক ওদিক তাঁকে ঘুরতে দেখা গেলেও, কিছুক্ষণ পরেই তাঁকে মুচকি হাসতে দেখা যায়।

প্রসঙ্গত, শুক্রবার যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণরা নেটে বোলিং করেননি। তবে শনিবার তাঁদের পুরোদমে বল করতে দেখা গেল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বুমরা পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে খেলবেন। তিনি যে দুই টেস্টে খেলবেন না, সেটার একটি কি দ্বিতীয় টেস্ট? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এখনও অবধি ম্যানেজমেন্টের তরফে কিছুই জানানো হয়নি। উপরন্তু, শুক্রবার অনুশীলনে উপস্থিত থাকলেও, বুমরাকে বোলিং করতে দেখা যায়নি। তাই উদ্বেগ আরও বেড়েছিল। কিন্তু শনিবার অনুশীলন অপশনাল থাকলেও বুমরা উপস্থিত ছিলেন। শুধু উপস্থিতই ছিলেন না, তিনি পুরোদমে বোলিং করলেন এবং ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলনও করেন।

বুমরাকে খেলানো নিয়ে শেষ সিদ্ধান্ত ম্যাাচের দিনই নেওয়া হবে। তবে শনিবার নেট সেশনের আগে বুমরার ফিটনেস পরীক্ষা করা হয় বলে খবর। ভারতীয় দলের অপশনাল নেটে শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি শনিবার অনুশীলন করেননি। তবে বুমরার পাশাপাশি এদিন নেটে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণও বোলিং করেন। প্রসিদ্ধ প্রথম দিন বুমরার মতোই নেটে বোলিং করেননি, তবে আজ তাঁকে নতুন বল হাতে আধ ঘণ্টা বোলিং করতে দেখা যায়। বুমরাকে তাঁর সঙ্গে কথা বলতেও দেখা যায়।

বোলিং কোচ মর্নি মর্কেল মহম্মদ সিরাজের দিকে বিশেষ নজর দেন। তাঁকে ল্যান্ডিং ফুটের দিকে নজর ছিল মর্কেলের। এরপরেই বুমরা খানিকটা বিশ্রাম করে ব্যাটিং করেন। থ্রো ডাউন বিশেষজ্ঞদের বিরুদ্ধে ব্যাটিং করেন তিনি। বুমরার ব্যাটিংয়ের দিকে নজর দিচ্ছিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। এছাড়া করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাডেজারাও ব্যাটিং অনুশীলন করেন। 

 

 

সেরা শিরোনাম

India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
India T20 Squad: ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
Rohit Sharma: স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget