এক্সপ্লোর

ENG vs IND: বার্মিংহামে ভারতীয় নেটে হঠাৎই হাজির PBKS তারকা, ভারতীয় দলে যুক্ত হচ্ছেন তিনি?

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের হয়ে শুভমন গিল, যশপ্রীত বুমরারা আজ জোরকদমে অনুশীলন সারেন।

বার্মিংহাম: প্রথম টেস্ট হারের পর ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বার্মিংহামে পৌঁছে জোরকদমে অনুশীলন সারছেন টিম ইন্ডিয়ার তারকারা। তবে সেই অনুশীলনে হঠাৎই এক পঞ্জাব কিংস তারকার দেখা মিলল। না না অর্শদীপ সিংহের কথা বলা হচ্ছে না। তিনি তো ভারতীয় স্কোয়াডেরই অঙ্গ। এদিন নেটে অন্য এক কিংস ক্রিকেটারের দেখা মিলল। কে তিনি?

শনিবার ভারতীয় দলের নেটে শুভমন গিলরা তো ঘাম ঝরালেনই, পাশাপাশি নেটে হাত ঘোরাতে দেখা গেল আরও এক তারকাকে। তিনি হরপ্রীত ব্রার (Harpreet Brar)। পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেন এই বোলিং অলরাউন্ডার। তাঁকেই ভারতীয় দলের নেটে বেশ অনেকটা সময় বোলিং করতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের নেটে ব্রারের বোলিংয়ের না না ভিডিও ইতিমধ্যেই দেখা গিয়েছে।

এবার প্রশ্ন উঠছে ব্রার তো ভারতীয় দলের অঙ্গ নন। তাহলে কি তাঁকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে যুক্ত করা হবে? হর্ষিত রানাও প্রাথমিকভাবে ঘোষিত ভারতীয় দলের ১৮ জনের স্কোয়াডে ছিলেন না। তবে তাঁকে প্রথম টেস্টের আগেই টিম ইন্ডিয়ার স্কোয়াডে ব্যাক আপ হিসাবে যোগ করা হয়। তিনি ১৯তম ক্রিকেটার হন। প্রথম টেস্টের পরদিনই সব ভারতীয় বোলার ফিট থাকায় অবশ্য হর্ষিতকে ছেড়ে দেওয়া হয়। এবার কি তাহলে হর্ষিতের পর হরপ্রীত যুক্ত হচ্ছেন?

যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী উত্তরটা কিন্তু নেতিবাচকই। হরপ্রীত কেবলই নেট বোলার হিসাবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ম্যাচের আগে টিম ইন্ডিয়ার তারকাদের স্পিনের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন করানোর জন্যই তাঁকে আপাতত ডাকা হয়েছে বলে খবর। ভারতীয় দলে এমনিই ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব, তিন স্পিনার রয়েছেন। এই তারকাদের চোটআঘাত লাগলে তখন হয়তো হরপ্রীতকে দলে নেওয়ার বিষয়টি ভেবে দেখা হলেও হতে পারে।  

ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচটি এজবাস্টনে হবে। এই মাঠে ব্যাটারদের দাপট অনেক বেশি থাকে। এই মাঠে প্রথম দুই থেকে তিন দিন পিচ ব্যাটারর জন্য বেশি সহায়ক প্রমাণিত হয়। যদিও আকাশ মেঘলা থাকলে ফাস্টবোলাররা সামান্য সাহায্য পান। তবে ব্যাটাররা এই পিচে বেশি প্রভাবশালী থাকে।

এজবাস্টনের পিচে এখন পর্যন্ত ৬০টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এজবাস্টনের পিচে প্রথম ইনিংসের গড় স্কোর ছিল ৩০২ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং দলেরই দাপট ছিল। দ্বিতীয় ইনিংসেও গড় স্কোর ৩০২ রান। তবে পিচ চতুর্থ ইনিংসে কঠিন হয়ে যায়। শেষ ইনিংসে গড় স্কোর ১৫৭ রান। এই মাঠে প্রথমে ব্যাট করা দল ১৯টি ম্যাচ জিতেছে। অন্য দিকে, ২৩টি ম্যাচে প্রথমে বোলিং করা দল জিতেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget