এক্সপ্লোর

ENG vs IND: 'যেই থাকুক...', বুমরার দ্বিতীয় টেস্ট খেলা বা না খেলা নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন প্রসিদ্ধ

Prasidh Krishna: প্রসিদ্ধ কৃষ্ণ জানান যশপ্রীত বুমরা ইংল্যান্ডে আসারও আগে থেকে দলের সকলের সঙ্গে কথাবার্তা বলছেন।

বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) প্রথম টেস্টে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) উপস্থিতি সত্ত্বেও ভারতীয় দল পরাজিত হয়েছে। সিরিজ় শুরুর আগেই কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল যে বুমরা পাঁচ টেস্টের মধ্যে তিনটি টেস্টই খেলবেন। তব ভারতীয় দলের পরাজয়ে প্রশ্ন উঠছে তাহলে কি বুমরা দ্বিতীয় টেস্টে খেলবেন? বর্তমান পরিস্থিতিতে কিন্তু বুমরার দ্বিতীয় টেস্ট খেলা নিয়েই রয়েছে বিরাট সংশয়। তবে বুমরা এজবাস্টনে খেলুন বা না খেলুন, সেটা নিয়ে কিন্তু একেবারেই উদ্বিগ্ন নন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।

প্রসিদ্ধ সম্প্রতি এক সাক্ষাৎকারে রিপোর্টারদের জানান যে তাঁরা বহু আগে থেকেই বুমরার সঙ্গে না না বিষয়ে কথাবার্তা বলেছেন। তিনি বলেন, 'আমাদের দলের অন্দরের পরিবেশ দারুণ। আমদের সঙ্গে যেই থাকুক না থাকুক, সবসময় একে অপরের থেকে কিছু না কিছু শিখি আমরা। বুম তো আমাদের সঙ্গে সবসময়ই কথাবার্তা বলেন। আমি বেশ কয়েক বছর দলের অঙ্গ, তাই বিষয়টা জানি। আমরা এখনও না না বিষয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, অভিজ্ঞতাটা তো নিজেকে খেলেই অর্জন করতে হবে। তবে আমরা সবাই সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।'

প্রসিদ্ধ কিন্তু গোটা পরিস্থিতিটাকেই একটা বিরাট সুযোগ হিসাবে গণ্য করছেন। তারকা ফাস্ট বোলার যোগ করেন, 'দলের সকলেই এখানে রয়েছেন। সিরাজ প্রচুর ম্যাচ খেলেছে এবং ও খেলবেও। এছাড়া যেই দলে আসুক না কেন, যাই হোক না কেন, একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে এবং সামনে এক বিরাট সুযোগও রয়েছে। আমরা এই গোটাটাকে এভাবেই কল্পনা করি।'   

সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি যশপ্রীত বুমরা না খেলেন তবে তাঁর জায়গায় কে খেলবেন? দলে আকাশদীপ এবং অর্শদীপ সিংহ আছেন। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে, বাঁহাতি ফাস্টবোলার অর্শদীপ সিংহ টেস্ট ক্রিকেটে অভিষেক করতে পারেন। অর্শদীপ যদিও ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেননি, তবে তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। 

এমনও খবর আছে যে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্ট ম্যাচে শার্দুল ঠাকুরের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে চূড়ান্ত একাদশে অন্তর্ভুক্ত করতে পারে। দলে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন, তবে সুন্দর অফস্পিনারের সঙ্গে ভাল ব্যাটিংও করেন। এই অবস্থায় তাঁর খেলার সম্ভাবনা বেশি। শেষমেশ কারা এজবাস্টনে সুযোগ পান, তা দেখার জন্য কিন্তু আপাতত ২ জুলাইয়ের অপেক্ষা করতে হবে।

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget