এক্সপ্লোর

ENG vs IND: শার্দুল না নীতীশ? কত নম্বরে নামবেন শুভমন গিল? প্রথম টেস্টের জন্য ভারতীয় একাদশ বাছলেন শাস্ত্রী

Indian Cricket Team: ছয় ব্যাটার, তিন ফাস্ট বোলার এবং দুই অলরাউন্ডারকে নিয়েই হেডিংলি টেস্টের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বাছাই করলেন রবি শাস্ত্রী।

নয়াদিল্লি: তারকা ত্রয়ীর অবসরের পর মাঠে নামতে চলেছে ভারতীয় দল। শুক্রবার থেকে হেডিংলিতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। এই সিরিজ়ের শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলে যেমন একাধিক নতুন মুখ রয়েছে, তেমন প্রসিদ্ধ কৃষ্ণ, করুণ নায়াররা প্রত্যাবর্তনও ঘটাচ্ছেন। তাই ভারতীয় (Indian Cricket Team) একাদশ কেমন হবে, সেই নিয়ে জোর জল্পনা, কল্পনা। 

প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল? সেই বিষয়েই নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি কিন্তু লিডসে ভারতীয় দলে এক তরুণ তুর্কি অভিষেকের সম্ভাবনা দেখছেন। ওপেনিংয়ে তাঁর পছন্দ বাঁ হাতি, ডান হাতি ব্যাটারের কম্বিনেশন। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, 'ওপেনিংয়ে আমার মতে জয়সওয়াল ও রাহুলের খেলা উচিত। রাহুলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার ও। গত সফরেও তো ও ওপেন করেছিল, শতরানও হাঁকিয়েছিল। তাই ওর ওপেন করা উচিত বলে আমার মনে হয়। তিনে আমি তরুণ সাই সুদর্শনকে দেখতে চাই। ওর যেটুুকু খেলা দেখেছি আমার বেশ ভালই লেগেছে।' 

নতুন অধিনায়ক শুভমন গিলকে চার নম্বরে ব্যাট করতে দেখতে চান শাস্ত্রী, পাঁচে তাঁর পছন্দ করুণ নায়ার। 'বর্তমান ফর্মে অনুযায়ী যা বুঝছি করুণ নায়ার পাঁচে এবং ছয় নম্বরে পন্থ। আমার মতে করুণ খুব খাটা খাটনি করে দলে ফিরেছে। ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্স অসাধারণ।' মত তাঁর সাতে নম্বরে রবীন্দ্র জাডেজাকেই পছন্দ শাস্ত্রীর। আর ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে নীতীশ রেড্ডির বদলে শাস্ত্রীর কাছে এগিয়ে শার্দুল ঠাকুর। 

লিডসে মেঘলা পরিবেশে ফাস্ট বোলার হিসাবে দলে জায়গা পাওয়ার জন্য মূল লড়াইটা অর্শদীপ ও প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যেই হবে। তবে শাস্ত্রীর ভোট প্রসিদ্ধর দিকে। তিনি বলেন, 'আমি হলে তিন ফাস্ট বোলার এবং শার্দুল ঠাকুরকে নিয়ে নামতাম। নীতীশ রেড্ডি ও শার্দুল ঠাকুরের মধ্যে লড়াইটা কঠিন। তবে কে কতটা বল করে, সেইদিকটা নজর দেওয়া উচিত। রেড্ডি ১২, ১৪ ওভার বল করলে ওই এগিয়ে থাকব, কারণ ওর ব্যাটিংটা ভাল। আর তিন ফাস্ট বোলারের ক্ষেত্রে আমি প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নেব, মহম্মদ সিরাজ দলে থাকবে এবং অবশ্যই থাকবে যশপ্রীত বুমরা।' 

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget