এক্সপ্লোর

CWC 2023: ওয়ান ডে ক্রিকেটে ফিরতে চলেছেন ইংল্যান্ডের বিশ্বজয়ের নায়ক বেন স্টোকস?

Ben Stokes: গত বছরই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

নয়াদিল্লি: ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাত্র মাস দু'য়েক বাকি রয়েছে। এ বছরের বিশ্বকাপ আসর বসবে ভারতবর্ষে। গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড (England Cricket Team) এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। গত বারের বিশ্বকাপের ফাইনালে বেন স্টোকসের (Ben Stokes) অপরাজিত ৮৪ রানের ইনিংসের সুবাদে খেতাব জেতে ইংল্যান্ড। গত বছরই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ের নায়ক স্টোকস ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের আগেই তিনি ৫০ ওভারের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটাতে পারেন।

শোনা যাচ্ছে স্টোকসকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার নিজের ওয়ান ডে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করলে, তারকা অলরাউন্ডার ফের একবার ওয়ান ডে ক্রিকেটে ফিরতে পারেন। সীমিত ওভারে ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ম্যাথিউ মটও স্টোকসে দলে ফেরাতে আগ্রহী। তিনি বল করতে না পারলেও, শুধু ব্যাটার হিসাবেও তাঁকে দলে নিতে আগ্রহী ইংল্যান্ড কোচ। মট বলেন, 'জস বাটলার নেতৃত্বেই এই বিষয়ে কথাবার্তা শুরু হবে। বেন কিন্তু আমাদের সঙ্গে খুবই খোলামেলাভাবে কথা বলেন। ও ফিরতে আগ্রহী কি না, দেখা যাক।'

তবে স্টোকস এখনও নিজের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে কিছুই জানাননি বলে দাবি করা হয়। 'ও ঠিক কী করতে চলেছে, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু আভাস দেয়নি ও। তবে আমরা আশাবাদী। ওর বোলিংটা আমাদের জন্য বাড়তি পাওনা। ওর ব্যাটিং দক্ষতা এবং ফিল্ডার হিসাবে ওর উপস্থিতিটাও অনেক বড় বিষয়। গোটা অ্যাশেজ সিরিজ জুড়েও তো এই বিষয়টা দেখা গিয়েছে। ওয়ান ডে দীর্ঘদিন সফলতার সঙ্গে পারফর্ম করেছে ও। তাই ওর বিকল্প খুঁজে পাওয়াটা কার্যত অসম্ভব।' বলেন মট।

এরই মাঝে গতকালই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন (Steven Finn)। সম্প্রতি যিনি হাঁটুর চোটে কাবু হয়ে পড়েছিলেন। ৩৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানাতে কার্যত বাধ্য হলেন ফিন। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১২৬ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ফিন। তাতে ২৫৪টি উইকেট নিয়েছেন। ২৯.০৫ গড়ে। এক বিবৃতি দিয়ে ফিন বলেছেন, 'আজ আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গত এক বছর আমি শরীরের সঙ্গে যুদ্ধ করছি। অবশেষে স্বীকার করে নিতে হচ্ছে যে, আমি হেরে গিয়েছি।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: জাতীয় দলে ফেরার থেকে দূরে থাকলেও, শ্রেয়স, রাহুলের ব্যাটিং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন পন্থ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget