এক্সপ্লোর

England Cricket Team: অ্যাশেজে ব্যর্থতার পর হাল ফেরাতে ইংল্যান্ডের দায়িত্ব নেবেন প্রাক্তন ভারতীয় কোচ?

Ravi Shastri: ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রবি শাস্ত্রী ভারতীয় কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

নয়াদিল্লি: প্রচুর উন্মাদনা, কয়েক বছর প্রস্তুতি, তা সত্ত্বেও চলতি অ্যাশেজ সিরিজ়ে (The Ashes 2025-26) ইংল্যান্ডের (England Cricket Team) মার্কশিটে এখনও পর্যন্ত নম্বর শূন্য। তিনটি টেস্ট ম্যাচের তিনটিতেই হেরেছে ইংরেজরা। এমনকী চতুর্থ টেস্টে কঠিন পিচে অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অল আউট করেও, নিজেরা মাত্র ১১০ রানে অল আউট হয়ে গিয়ে চাপে বেন স্টোকস বাহিনী। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড দলে কোচ ব্র্যান্ডন ম্যাকালামের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তু্ঙ্গে। এরই মাঝে ইংলিশ প্রাক্তনী দলের দায়িত্ব প্রাক্তন ভারতীয় কোচকে দেওয়ার দাবি তুলেছেন।

প্রাক্তন ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসারের মতে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য আদর্শ। রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে ভারত এক নয়, দুই, দুইবার অজ়িভূমে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ়ে পরাস্ত করে। সেইদিকে ইঙ্গিত করে সম্প্রতি এক সাক্ষাৎকারে পানেসারকে বলতে শোনা যায়, 'কে অস্ট্রেলিয়াকে হারানোর পথ জানেন, সেটা ভাবতে হবে। কীভাবে মানসিক, শারীরিক এবং পরিকল্পনামাফিক অস্ট্রেলিয়ার দুর্বলতাকে কাজে লাগানো যাবে, সেটা কে জানেন? আমার মতে রবি শাস্ত্রীর পরবর্তী ইংল্যান্ড কোচ হওয়া উচিত।'

২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রবি শাস্ত্রী ভারতীয় কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়কালে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে ব্যর্থ হলেও, লাল বলের ক্রিকেটে বিদেশের মাটিতে ভারতীয় দলের পারফরম্যান্স সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। এবার কি তাহলে তিনি ইংল্যান্ডের দায়িত্ব নেবেন? উত্তরটা জানতে অপেক্ষা করতেই হবে।

খাওয়াজার মাইলফলক

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁলেন উসমান খাওয়াজা। বর্ষীয়াণ অজি ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে আট হাজার রান পূরণ করে ফেললেন। ৩৯ বছর বয়সি তারকা ব্যাটার মেলবোর্নে ব্যাটিং করার সময়ে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। অ্যাডিলেডে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন খাওয়াজা। তবে এমসিজিতে বড় রান করতে পারলেন না। উসমান মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫২ বলে ২৯ রানের ইনিংস খেলেন।

নিজের ইনিংসে দু'টো বাউন্ডারি হাঁকান খাওয়াজা। গাস অ্যাটকিনসনের বলে জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে  ফিরে যান খাওয়াজা। উসমান আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ১৯ তম সর্বাধিক রান সংগ্রহকারী। তাঁর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১৩৬ আন্তর্জাতিক ম্যাচে ৮০০১ রান। ৪৩ গড়ে ব্যাটিং করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮টি সেঞ্চুরি ও ৪১টি অর্ধশতরান হাঁকিয়েছেন খাওয়াজা।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget