এক্সপ্লোর

Ravindra Jadeja: ''৫ মাস পর মাঠে ফেরাটা ওঁর কাছে চ্যালেঞ্জিং ছিল'', স্বামীর পারফরম্যান্সে মজে রিভাবা জাডেজা

IND vs AUS: সৌরাষ্ট্রের অলরাউন্ডারের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটিং লাইন আপ।

নয়াদিল্লি: গতকালই বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। আর নিঃসন্দেহে এই জয়ের নেপথ্য কারিগর রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের অলরাউন্ডারের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটিং লাইন আপ। নিজেও ব্যস্ত থাকায় মাঠে যেতে না পারলেও টিভির সামনে বসে স্বামীর পারফরম্যান্স উপভোগ করেছেন জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা (Rivaba Jadeja)। 

কী বলছেন রিভাবা?

কোটলা ম্যাচের পর জাডেজার স্ত্রী রিভাবা বলছেন, ''প্রথমতই আমি ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে চাই। তিন ফর্ম্যাটেই এখন বিশ্বের এক নম্বর দল ভারত। তাছাড়া জাডেজার পারফরম্যান্স নিয়ে আমি খুব খুশি। চোটের পর ফিরে এসে এমন পারফর্ম করা সত্যিই দুর্দান্ত। ইনিংসে ৭ উইকেট নেওয়াটা সত্যিই দারুণ। যেভাবে খেলেছে তাতে ওঁকে অনেক বেশি ফিট লাগছে।''

উল্লেখ্য, কোটলা টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট তুলে নেন জাডেজা। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। রিভাবা বলছেন, ''৫ মাস পর রবীন্দ্রর চোট সারিয়ে ফিরে আসার পথটা একদমই সহজ ছিল না। মানসিকভাবে অনেক বেশি চাঙ্গা ছিল জাডেজা। ওঁর চোখে মুখে আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। আমি খুব খুশি যে প্রত্য়াবর্তনেই নিজের সেরা পারফরম্যান্স দিতে পেরেছে রবীন্দ্র।''

রাহুলের পাশে রোহিত

রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের তিন ইনিংসে যথাক্রমে ২০, ১৭ ও ১ রান করেন। বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনীরা তো রীতিমতো রাহুলের পক্ষে পক্ষপাতের অভিযোগ পর্যন্ত তুলে দিয়েছেন। তবে পরপর ব্যর্থতা সত্ত্বেও কেএল রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ব্যর্থতার জন্য কার্যত পিচকেই কাঠগড়ায় দাঁড় করালেন ভারতীয় অধিনায়ক।

নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে শেষের পর রোহিত রাহুলের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, 'এমন পিচে প্রত্যেকটি ব্যাটারেরই রান করার ভিন্ন ভিন্ন প্রক্রিয়া থাকে। সেটা খুঁজে বের করাটা খুব জরুরি। একজন ব্যক্তিগতভাবে কেমন কী করছে সেই দিকে আমরা খুব একটা নজর দিই না। তার থেকে বরং দলগত পারফরম্যান্সেই আমাদের নজর থাকে। এই সিরিজটা আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ। রাহুলের বিষয়ে আমার মতামত বলতে এটাই।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget