এক্সপ্লোর

IND vs ENG ODI: নাগপুরে জোড়া নজির, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন জাডেজা, হর্ষিত রানা

Harshit Rana: ওয়ান ডে অভিষেকে এক ওভারে ২৬ রান দিলেও হর্ষিত রানা ৫৩ রানে তিন উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিন ।

নাগপুর: ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে মেজাজে বিশ ওভারের সিরিজ় জিতে নিয়েছিল ভারতীয় দল। ওয়ান ডেতেও সেই দাপট বজায় রাখার লক্ষ্যেই নাগপুরে নেমেছে টিম ইন্ডিয়া। জস বাটলারদের বিরুদ্ধে কিন্তু গোটা ভারতীয় দলই নিজেদের পরিপক্ক বোলিংয়ে প্রভাবিত করল। তবে সবথেকে বেশি নজর কাড়লেন অভিষেক ম্যাচ খেলা হর্ষিত রানা (Harshit Rana)। তিনি ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) উভয়েই তিনটি করে উইকেট নেন। দুইজনে আবার ইতিহাসও গড়ে ফেললেন এই ম্যাচে।

২৩ বছর বয়সি হর্ষিত রানা এই ম্যাচেই নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন। তারকা বোলার মহম্মদ শামির হাত থেকে ক্যাপ পান তিনি। বয়স কম হলেও দারুণ পরিপক্কতা দেখালেন তিনি। শুরুটা তাঁর জন্য ভাল হয়নি। ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান খরচ করার পরেও তিনি ঘাবড়ে যাননি। বরং সাত ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে তিনি উইকেট নিলেন তিনি। গড়লেন ইতিহাসও। গত বছর পারথে নিজের প্রথম টেস্ট ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-টোয়েন্টিতে কনকাশন সাব হিসাবে নেমে তিনি উইকেট নেন। ওয়ান ডে অভিষেতেও এল তিন উইকেট। প্রথম ভারতীয় বোলার হিসাবে তিন ফর্ম্যাটেই নিজের অভিষেক ইনিংসে তিন উইকেট নিলেন তিনি। 

কেরিয়ারের বিচারে রানার ঠিক অপর প্রান্তে দাঁড়িয়ে রবীন্দ্র জাডেজা। কেরিয়ারের সায়াহ্নে এসেও অবশ্য বল হাতে তাঁর ঝাঁঝ এতটুকুও কমেনি। তিনি এখনও নিজের স্পিন ভেল্কিতে প্রতিপক্ষকে নাকানি চোবানি খাওয়াতে পটু। নয় ওভারে মাত্র ২৬ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের সম্ভবত সেরা ব্যাটার জো রুটকে ফেরান তিনিই। এই ম্যাচে যেন ২০১৩ সালের রিপিট টেলিকাস্ট দেখা গেল। সেইবারের মতো এবারও জো রুটকে আর্ম বলে সাজঘরে ফেরান জাডেজা। তবে জেকব বেথেলকে আউট করেই তিনি ইতিহাস গড়েন। 

বেথেল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে জাডেজার ৪১তম শিকার। ভারত-ইংল্যান্ডের ওয়ান ডে দ্বৈরথে এত উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেইয এতদিন জেমস অ্যান্ডারসনের দখলে এই নজির ছিল, তবে এবার সেই রেকর্ডের নয়া মালিক জাডেজা। মূলত তাঁর ও রানার বোলিংয়ে পারফরম্যান্সে ভর করেই ইংল্যান্ডকে ২৪৮ রানে আটকে রাখতে সক্ষম হয় ভারত। এবার টিম ইন্ডিয়া ম্যাচ জিতে ১-০ এগোতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজ়ের দল থেকে সরল বুমরার নাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারকার খেলা নিয়ে ধোঁয়াশা 

সেরা শিরোনাম

Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
Vaibhav Sooryavanshi: দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget