এক্সপ্লোর

Jasprit Bumrah: ইংল্যান্ড সিরিজ়ের দল থেকে সরল বুমরার নাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারকার খেলা নিয়ে ধোঁয়াশা

ICC Champions Trophy 2025: ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সব দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বদল ঘটাতে পারবে। ভারতে হাতে সে অর্থে আর এক সপ্তাহ সময় রয়েছে।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে ব্যাক স্প্যাজমের জেরে দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামতে পারেননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে ভারতীয় দলের হয়ে আর খেলেনইনি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ছিলেন না। ওয়ান ডেতে শেষের দিকে তাঁর খেলার সম্ভাবনা ছিল বটে। তবে বিসিসিআই সদ্যই যে পরিবর্তিত ভারতীয় দল ঘোষণা করেছে, তাতে বুমরার নামই নেই। এরপরই তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) অংশগ্রহণ নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবার, ৪ জানুয়ারি বিসিসিআইয়ের তরফে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য যে ১৬ জনের পরিবর্তিত দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। দুরন্ত টি-টোয়েন্টি সিরিজ়ের পরই তাঁকে জাতীয় দলে ডাকা হয়েছে। তবে নীরবেই বুমরার নাম স্কোয়াড থেকেই সরিয়ে ফেলা হয়েছে। এমনিই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। উপরন্তু, তাঁর নাম এই সিরিজ়ের থেকে সরিয়ে নেওয়ার এবার কিন্তু রীতিমতো উদ্বেগ তৈরি হল।

দল নির্বাচনের পর বুমরার ফেরার বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর নিশ্চিতভাবে কিছু না জানালেও, তিনি আশা জাগিয়েছিলেন যে ভারতের তারকা বোলার তৃতীয় ওয়ান ডেতে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারেন। তবে সদ্য ঘোষিত নতুন দলে বুমরার নাম না থাকায় সেই সম্ভাবনা আর নেই।সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে বুমরা যদি পুরো ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারেন, তবে তা 'মিরাক্যাল' হবে।

কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাড়ি দিতে পারেন বুমরা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই পরিস্থিতিতে বিসিসিআইও ব্যাক আপ প্ল্যান তৈরি রেখেছে। বুমরাকে কতটা পাওয়া যাবে টুর্নামেন্টের শুরু থেকে, তা নিয়ে তাঁরাও সন্দিহান। এমনকী পুরো ফিট হিসেবে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতেই পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে বোর্ডের ও নির্বাচকদের।

আপাতত যা রিপোর্ট, তাতে বুমরা ইতিমধ্যেই চোট সারাতে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছে গিয়েছেন। সেখানে বেশ কিছুদিন থাকবেন তিনি। অ্যাকাডেমির ফিজিওরা তাঁকে ফিটনেস ছাড়পত্র দিলে একমাত্র তবেই ভারতীয় দলে যোগ দিতে পারবেন বুমরা। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সব দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বদল ঘটাতে পারবে। ভারতে হাতে সে অর্থে আর এক সপ্তাহ সময় রয়েছে। তারপরেও বুমরার নাম দলে থাকলে তখন না হয় তাঁর খেলা নিয়ে নিশ্চয়তা পাওয়া যাবে। তবে আপাতত তা নিয়ে ধোঁয়াশাই রয়েছে।

আরও পড়ুন:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget