এক্সপ্লোর

IND vs AUS 2nd ODI: ভারতের পরাজয়ের দিনে ডিআরএস ঘিরে বিতর্ক, প্রযুক্তি নিয়েই প্রশ্ন তুললেন অজ়ি কিংবদন্তি

Rohit Sharma: অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।

অ্যাডিলেড: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs AUS 2nd ODI) রোহিত শর্মাকে (Rohit Sharma) নিজের স্বভাবচিত ভঙ্গিমায় ব্যাটিং করতে দেখা যায়নি। ম্যাচের শুরুর দিকে তো অজ়ি বোলার, বিশেষত জশ হ্যাজেলউডের বিরুদ্ধে রোহিত রান করতেই পারছিলেন না। এই সময় তাঁর বিরুদ্ধে দুইবার ডিআরএস খরচ করে অস্ট্রেলিয়া। তবে উভয়বারই ভাগ্য তাঁর পক্ষেই ছিল। নট আউট হন রোহিত। এই দুই ডিআরএসের একটিকে নিয়েই যত বিতর্ক।

ম্যাচের ষষ্ঠ ওভারে জশ হ্যাজেলউডের বিপক্ষে একটি বড় শট খেলার প্রচেষ্টা করেন রোহিত। তবে বল বাউন্ডারি লাইনের বলে আঁছড়ে পড়ে তাঁর প্যাডে। অজ়ি ফিল্ডাররা রোহিতের আউট হওয়ার বিষয়ে নিশ্চিত হলেও আম্পায়ার আঙুল তোলেননি। ফলত অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ ডিআরএস নেন। সেইখানে স্নিকোতে বল প্যাডে লাগার আগে রোহিতের ব্যাটের পাশেই থাকাকালীন স্পাইক ধরা পড়ে।

ফলে আর বল ট্র্য়াকিং অবধি যেতেই হয়নি। ব্যাটে বল লাগায় আম্পায়ার রোহিতকে নট আউট দিয়ে আবেদন খারিজ করেন। এই নিয়েই সরব হয়েছেন মার্ক ওয়া। অজ়ি কিংবদন্তিকে ধারাভাষ্য দেওয়ার সময়ই অন এয়ার বলতে শোনা যায়, 'কোনওভাবেই এক্ষেত্রে ব্যাটের কাণায় বল লাগতে পারে না।'

রোহিত এদিন রীতিমতো সংঘর্ষ করে কেরিয়ারের ৫৯তম অর্ধশতরানটি হাঁকান। তিনি ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে শেষমেশ সাজঘরে ফেরেন। এই ইনিংসের সুবাদেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পিছনে ফেললেন 'হিটম্যান'। রোহিত শর্মা একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলেছেন। এখন রোহিত এই তালিকায় তৃতীয় স্থানে চলে এসেছেন। সৌরভ চতুর্থ স্থানে নেমে গিয়েছেন। রোহিতের আগে শুধু সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি রয়েছেন।

রোহিত শর্মা বৃহস্পতিবার মাত্র ২ রান করার পরেই একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ রান করা আরও ভারতীয় রয়েছেন, কিন্তু অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ ওয়ান ডে রান করা রোহিত শর্মা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হয়ে গেলেন।

এতে ভারতের হার অবশ্য এড়ানো যায়নি। তবে রোহিত শর্মার ফর্মে ফেরা দেখে উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক শুভমন গিল। শুভমন বলেন, 'দীর্ঘদিন পরে ফিরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা মোটেও সহজ নয়। আমি তো বলব আরও বড় ইনিংস অপেক্ষা করেছিল রোহিত ভাইয়ের জন্য যে সুযোগ হাতছাড়া হল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget