এক্সপ্লোর

IND vs AUS 2nd Test: অ্যাডিলেডে বল করতে গিয়ে পেশিতে চোট! যশপ্রীত বুমরার ফিটনেস আপডেট দিলেন ভারতের বোলিং কোচ

Jasprit Bumrah: অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের নিজের ২০তম ওভারে চোট পান বুমরা। সেই ওভারের তৃতীয় বলটি করার পরই মাঠে বসে পড়েন বুমরা।

অ্যাডিলেড: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) দ্বিতীয় দিনের খেলা চলাকালীনই ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়ান যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বল করে মাঠেই বসে পড়েন ভারতীয় দলের সেরা বোলিং অস্ত্র। চোট পেলেন বুমরা? কতটা গুরুতর তাঁর চোট? এই ছবি দেখার পর ভারতীয় অনুরাগীদের মনে এইসব প্রশ্নই ঘোরাফেরা করছিল। তব তাঁদের আশ্বস্ত করলেন মর্নি মর্কেল (Morne Morkel)।

শনিবার, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের নিজের ২০তম ওভারে চোট পান বুমরা। সেই ওভারের তৃতীয় বলটি করার পরই মাঠে বসে পড়েন তিনিl ভারতীয় দলের ফিজিওকে দেখা যায় দৌড়ে মাঠে ঢুকছেন। প্রায় ৭-৮ মিনিট ফিজিও শুশ্রূষা করেন বুমরার। মাঠের মধ্যেই চলে গোটা পর্ব। যা দেখে স্তম্ভিত ক্রিকেটপ্রেমীরা। যতদূর মনে হয়েছে, বুমরার অ্যাবডাক্টর পেশিতে চোট লেগেছে। এই ঘটনার পর বুমরা ওভার শেষ তো করেনই, পাশাপাশি আরও তিন ওভার বলও করেন। তাও উদ্বেগে ছিল ভারতীয় শিবির। তবে ভারতীয় দলের বোলিং কোচ মর্কেল স্পষ্ট জানিয়ে দিলেন বুমরাকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

দ্বিতীয় দিনের খেলাশেষে সাংবাদিক সম্মেলনে মর্কেলকে বলতে শোনা যায়, 'বুমরা একেবার সুস্থ, স্বাভাবিক আছেন। ওর একটু খিঁচ লেগেছিল। তারপরেও তো ও বল করেছে এবং উইকেটও পড়েছে।' প্রথম টেস্টের মতোই বুমরা এই টেস্টের প্রথম ইনিংসেও দুরন্ত বোলিং করেন। তিন উইকেট নেন তারকা ফাস্ট বোলার। তাঁর পাশাপাশি তাঁর ফাস্ট বোলিং জুড়িদার মহম্মদ সিরাজও চারটি উইকেট নেন। তা সত্ত্বেও সিরাজ সমালোচনায় বিদ্ধ হন। তাঁর সমালোচনা করেন সুনীল গাওস্করই।

ট্র্যাভিস হেডকে আউট করে আগ্রাসী সেন্ড অফ দেন সিরাজ। সেই নিয়েই অখুশি গাওস্কর। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'আমাকে জিজ্ঞেস করলে বলব এটা অপ্রয়োজনীয় ছিল। লোকটা ১৪০ করেছে। চার-পাঁচ রান নয়। কেউ ১৪০ করার পর তাঁকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলাটা একেবারেই অপ্রয়োজনীয়, সমর্থনযোগ্য নয়। হেডকে বরং অভিনন্দন জানালে সিরাজ দর্শকদের চোখে নায়ক হয়ে যেত। এখন ও খলনায়ক হয়ে গেল।' গোটা ঘটনার পর সিরাজের সঙ্গে আম্পায়াররাও কথা বলেন। এই ঘটনায় সিরাজকে এছাড়া আইসিসির তরফে শাস্তি দেওয়া হতে পারে, এই আশঙ্কায় ভারতীয় দলের অনুরাগীদের ভোগাচ্ছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সিরাজের সেন্ড অফে রেগে লাল হেড, ম্যাচশেষে কী বললেন অজ়ি তারকা ক্রিকেটার? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
Rohit Sharma Retirement: সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
Pakistan Cricket: ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget