এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: সিরাজের সেন্ড অফে রেগে লাল হেড, দিনশেষে কী বললেন অজ়ি তারকা ক্রিকেটার?

IND vs AUS 2nd Test: মাত্র ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলে মহম্মদ সিরাজের বলে বোল্ড হন ট্র্যাভিস হেড।

অ্যাডিলেড: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) ফের একবার হেড-কাঁটায় বিদ্ধ ভারতীয় দল। প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে অ্যাডিলেডে তৃতীয় সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন অজ়ি তারকা। সেই ট্র্যাভিস হেডকে (Travis Head) আউট করে মহম্মদ সিরাজের (Mohammed Siraj)  সেলিব্রেশনই এখন চর্চায়।

বল হাতে আগুন ঝরানোর পাশাপাশি শব্দবাণ প্রয়োগের সুযোগ কোনওসময়ই হাতছাড়া করেন না সিরাজ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও এমনটাই দেখা গেল। হেড তাঁর বলে চার, ছক্কা হাঁকানোর ঠিক পরেই একেবারে নিঁখুত ইয়র্কারে অজ়ি তারকার উইকেট ভেঙে দেন সিরাজ। হেডকে আগ্রাসী মেজাজে সাজঘরে ফেরার ঈশারাও করেন ভারতীয় তারকা ফাস্ট বোলার। এরপরেই সিরাজ ও হেডের মধ্যে বাক্যবিনিময় হতে দেখা যায়। সেই নিয়ে দিনের খেলাশেষে মুখ খোলেন হেড।

অজ়ি তারকা স্পষ্ট জানিয়ে দেন যে সিরাজের ব্যবহার তাঁর মোটেও মনঃপুত হয়নি। হেড বলেন, 'আমি ওকে ভাল বল করেছ বলে বাহবা দিয়েছিলাম। তবে ও সেটাকে অন্য কিছু ভেবে বসে। গোটা ঘটনায় আমি খানিকটা হতাশই বটে। ওরা যদি এই প্রতিক্রিয়াই দিতে চায় এবং এভাবেই প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে করুক। এটা নিয়ে আর কিছু বলার থাকে না।' 

তবে সিরাজের বলে আউট হওয়ার আগে ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ঝড় তোলেন হেড। মাত্র ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও চারটি ছক্কায়। সিরাজ তাঁকে আউট করে যে প্রতিক্রিয়া দেন, তা স্বাভাবিকভাবেই হেডের ঘরের মাঠে উপস্থিত দর্শকরা ভালভাবে নেননি। সিরাজকে বিদ্রুপেরও শিকার হতে হয়। অবশ্য শুধু অ্যাডিলেডের দর্শক নয়, ভারতীয় কিংবদন্তি সুনীল গাওস্করও সিরাজের আচরণে একেবারেই সন্তুষ্ট নন।

ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'আমাকে জিজ্ঞেস করলে বলব এটা অপ্রয়োজনীয় ছিল। লোকটা ১৪০ করেছে। চার-পাঁচ রান নয়। কেউ ১৪০ করার পর তাঁকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলাটা একেবারেই অপ্রয়োজনীয়, সমর্থনযোগ্য নয়। হেডকে বরং অভিনন্দন জানালে সিরাজ দর্শকদের চোখে নায়ক হয়ে যেত। এখন ও খলনায়ক হয়ে গেল।' গোটা ঘটনার পর সিরাজের সঙ্গে আম্পায়াররাও কথা বলেন। এই ঘটনায় সিরাজকে এছাড়া আইসিসির তরফে শাস্তি দেওয়া হতে পারে, এই আশঙ্কায় ভারতীয় দলের অনুরাগীদের ভোগাচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মাঠে উপস্থিত অধিনায়ক রোহিত, তাও টিম ইন্ডিয়ার হয়ে ফিল্ডিং সাজাচ্ছেন বিরাট কোহলি! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget