এক্সপ্লোর

IND vs AUS: ফিরলেন জাডেজা, অজিদের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া

IND vs AUS Test: ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট আয়োজিত হবে নাগপুরে। নাগপুরের পর নয়াদিল্লি, ধর্মশালা ও আমদাবাদে বাকি তিন টেস্ট খেলা হবে।

নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শেষ। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, উভয় সিরিজেই জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। এবার লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করা। ৯ ফেব্রুয়ারি থেকে সেই উদ্দেশ্য নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য আজ, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি থেকেই প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল।

শুরু অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি

নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ব়্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের প্রথম দুই টেস্ট দলের সিরিজের প্রথম আয়োজিত হবে। সেই সিরিজের জন্য নাগপুরেই ভারতীয় দলেপ তারকারা অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। এদিন ভারতের অনুশীলনে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের দেখা গেল। চোটের কারণে শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাঁর বদলে সূর্যকুমার যাদব সুযোগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তিনিও এদিন ভারতীয় দলের অনুশীলনে বেশ কিছুটা সময় ব্যাট করলেন। এছাড়া নেটে দেখা মিলল ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravinder Jadeja)।

এশিয়া কাপে চোট পাওয়ার পর জাডেজার অস্ত্রোপ্রচার হয়। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে রঞ্জিতে সৌরাষ্ট্রের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ দিয়েই মাঠে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তারকা অলরাউন্ডার। সেই ম্যাচে সাত উইকেটও নেন জাডেজা। এদিন অবশ্য বিসিসিআইয়ের শেয়ার করা ছবিতে জাডেজা বল নয়, ব্যাট হাতে দেখা গেল। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই জাডেজার আন্তর্জাতিক প্রত্য়াবর্তন ঘটতে চলেছে। সদ্যই জাডেজা ফিটনেস টেস্টও পাশ করেছেন। তবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সৌরাষ্ট্রের অলরাউন্ডার ফিটনেস টেস্টে পাস করলেও কিন্তু নাগপুর টেস্টে অনিশ্চিত শ্রেয়স আইয়ার। 

 

বেঙ্গালুরুতে স্মিথদের অনুশীলন

ভারতীয় দল নাগপুরে অনুশীলন সারলেও, অস্ট্রেলিয়া কিন্তু বেঙ্গালুরুতেই আপাতত অনুশীলন সারছে। গতকাল থেকেই বেঙ্গালুরুর আলুরে আসন্ন টেস্ট ম্যাচগুলির সম্ভাব্য পিচ পরিস্থিতির কথা মাথা রেখে তৈরি অনুশীলন পিচেই ঘাম ঝরাচ্ছেন স্টিভ স্মিথরা। তবে এই সিরিজের আগে অস্ট্রেলিয়া দল কোনও অনুশীলন ম্যাচ খেলবে না। প্রসঙ্গত, নাগপুরের পর নয়াদিল্লি, ধর্মশালা ও আমদাবাদে বাকি তিন ম্যাচ আয়োজিত হবে। 

আরও পড়ুন: লাল বলের ক্রিকেটে কী আর খেলবেন না হার্দিক? টেস্ট ভবিষ্যত নিয়ে মুখ খুললেন পাণ্ড্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget