এক্সপ্লোর

Hardik Test Future: লাল বলের ক্রিকেটে কী আর খেলবেন না হার্দিক? টেস্ট ভবিষ্যত নিয়ে মুখ খুললেন পাণ্ড্য

Hardik Pandya: হার্দিক পাণ্ড্য ২০১৮ সালের ৩০ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন।

আমদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত শর্মা বা কেএল রাহুল ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে মাঠে নামেননি। তাঁদের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই (Hardik Pandya) দলকে নেতৃত্ব দিয়েছেন। হার্দিকের নেতৃত্বে পর পর সিরিজও জিতেছে ভারতীয় দল (Team India)। তবে সাদা বলের ক্রিকেট চুটিয়ে খেললেও, হার্দিক ২০১৮ সালের ৩০ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন। তারপর চোট সমস্যা তাঁকে বহুদিন ভুগিয়েছে। এখন তিনি আবার ফিট। বহু ভারতীয় সমর্থকেরই মনে তাই প্রশ্ন জাগছে, হার্দিক টেস্ট ক্রিকেটে কবে ফিরবেন? তিনি কি আদৌ আর টেস্ট খেলবেন?

হার্দিকের টেস্ট ভবিষ্যত

হার্দিক নিজেই তাঁর টেস্ট ভবিষ্যত ঘিরে কৌতূহল দূর করতে মুখ খুললেন। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার যখন ব্যক্তিগতভাবে টেস্ট ক্রিকেটে ফেরার সঠিক সময় মনে হবে, তখনই আমি ফিরব। তবে বর্তমানে আমি সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে চাই, কারণ এখন এটাই প্রয়োজনীয়। যদি আমার শরীর আমায় সঙ্গ দেয় এবং আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ফেরার এটাই সঠিক সময়, তাহলেই আমি আবার টেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করব।' প্রসঙ্গত, ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটানোর পর থেকে হার্দিক ভারতের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন। 

ফিট জাডেজা

বর্ডার-গাওস্কর ট্রফির আগে স্বস্তিতে ভারতীয় দল। ফিটনেস টেস্টে পাস করে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। হায়দরাবাদের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। কিন্তু নাগপুর টেস্টের আগে অনিশ্চিত শ্রেয়স আইয়ার। 

উল্লেখ্য, ২০২২ সালে অগাস্টে এশিয়া কাপের পর জাডেজা আর জাতীয় দলের জার্সিতে খেলেননি। হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এরপরই পাঁচ মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে যান জাডেজা। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি জাডেজা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ ফেরার কথা ছিল তাঁর, কিন্তু শেষ মুহূর্তে নাম তুলে নেন জাডেজা। গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। 

তবে জাডেজা ফিরলেও শ্রেয়স আইয়ার নাগপুর টেস্টে অনিশ্চিত। পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এরপর থেকে আর ফেরা হয়নি তাঁর।। এনসিএতেই রিহ্যাবে আছেন এই মুহূর্তে তরুণ এই ব্যাটার। কিন্তু এখনও পুরো সুস্থ হননি তিনি। তাই নাগপুর টেস্টে হয়ত পাওয়া যাবে না শ্রেয়সকে।

আরও পড়ুন: উইকেটের চরিত্র ঠিক থাকলে অস্ট্রেলিয়াই সিরিজ জিতবে, মত অজি কিংবদন্তির

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget