এক্সপ্লোর

IND vs BAN 3rd ODI: দ্বিশতরান করেও সন্তুষ্ট নন, ৩০০ করার সুযোগ হাতছাড়া করায় আক্ষেপ ঈশানের

Ishan Kishan: ১৩১ বলে ঈশানের ২১০ রানের ইনিংস সাজানো ছিল ২৪টি চার ও ১০টি ছক্কায়। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করলেন ২৪ বছর বয়সি ঈশান।

চট্টগ্রাম: ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করা ক্রিকেটারদের তালিকায় খুবই কম। শনিবার, ১২ ডিসেম্বর সেই তালিকায় নিজের নাম লেখালেন ঈশান কিষাণ (Ishan Kishan)। শুধু নামই লেখালেন না, একেবারে হাঁকিয়ে ফেললেন সর্বকালের দ্রুততম দ্বিশতরানও। ২১০ রানের ইনিংসে বিশ্বের সকলকে তাঁর দক্ষতার নমুনা দিলেন ঈশান। তবে তা সত্ত্বেও তাঁর গলায় আক্ষেপের সুর।

কিংবদন্তিদের তালিকায়

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs BAN 3rd ODI)  আহত রোহিত শর্মার বদলে ভারতীয় দলের হয়ে ওপেন করার সুযোগ পান ঈশান। আর সুযোগ পেয়েই বাজিমাত। নিজের কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরানকেই দ্বিশতরানে পরিবর্তিত করলেন তরুণ তারকা। কণিষ্ঠতম ব্যাটার হিসাবে হাঁকালেন ২০০। ১৩১ বলে ঈশানের ২১০ রানের ইনিংস সাজানো ছিল ২৪টি চার ও ১০টি ছক্কায়। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করলেন ২৪ বছর বয়সি ঈশান। ম্যাচের মাঝপথে ভারতীয় ইনিংস শেষে নিজের ইনিংসের বিষয়ে কথা বলতে গিয়ে ঈশান বলেন, 'পিচটা ব্যাট করার জন্য দারুণ ছিল। আমি ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করব বলে ঠিক করে এসেছিলাম। এত কিংবদন্তুিদের নিয়ে তৈরি তালিকায় নিজের নাম সামিল করতে পেরে আমি গর্বিত।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ঈশানের আফসোস

তবে ১৫ ওভার আগে আউট হয়ে যাওয়ার ফলেই হতাশ ঈশান। তিনি বলেন, '১৫ ওভার বাকি থাকতেই তো আউট হয়ে গেলাম। টিকে থাকলে ৩০০ রানও কিন্তু করাই যেত। বিরাট ভাই (কোহলি) আমায় বুঝিয়ে দিচ্ছিলেন কোন বোলারের বিরুদ্ধে বড় শট মারার সুযোগ উচিত, কাদের দেখা খেলা উচিত। বোলার বাছাই করাটা খুবই দরকার ছিল। আমি যখন ৯৫-এ ব্যাট করছিলাম তখন ছক্কা মারার লক্ষ্যে ছিলাম। তখন ওঁই আমায়া শান্ত করে বলে যেহেতু এটা আমার প্রথম শতরান, তাই সুযোগ না নিয়ে এক রান করে শতরানের গণ্ডি পার করা উচিত।'

আরও পড়ুন: ঝোড়ো দ্বিশতরানে গেলকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন ঈশান কিষাণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget