এক্সপ্লোর

IND vs BAN: রোহিতদের বিশ্রামের দিনেও, ছুটি নেই টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়ের

Indian Cricket Team: বাংলাদেশ ম্যাচের আগে রবি ও সোমবার ভারতীয় দল অনুশীলন করেননি।

পুণে: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। নাগাড়ে তিনটি ম্যাচ জিতে আপাতত লিগ তালিকার শীর্ষে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। এরপর ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। ১৯ অক্টোবর, বৃহস্পতিবার পুণের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশ (IND vs BAN) একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে রবিবার বিকেলেই পুণে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।

লম্বা টুর্নামেন্টে পরপর ম্যাচের মাঝে সামান্য বিরতি পেয়েছে দল। সেই বিরতিতে খেলোয়াড়রা যাতে বিশ্রাম নিয়ে পুরো উদ্যম নিয়ে আবার মাঠে নামতে পারে সেই বিষয়ে তৎপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিবার তো নয়ই, বিসিসিআইয়ের তরফে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে টিম ইন্ডিয়া সোমবার দিনও কোনওরকম অনুশীলন করবে না। মঙ্গলবার বিকেলেই রোহিতরা অনুশীলন করতে নামবেন। সোমবার রোহিতরা বিশ্রামই করেছেন, তবে রোহিতদের বিশ্রামের দিনেও কিন্তু ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছুটি নেই।

রাহুল দ্রাবিড় রবিবার পুণের বিমানবন্দরে নামার পরেই সোজা টিম হোটেলে না গিয়ে চলে যান পিচ পরিদর্শনে। এটিই পুণের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচ। তাই পিচ কেমন কী খেলব, সেই বিষয়ে আন্দাজ করার জন্য দ্রাবিড়ের পিচ দেখতে যাওয়াটা যথেষ্টই যুক্তিসঙ্গত। দ্রাবিড় বেশ খানিকটা সময় পিচ প্রস্তুতকারকদের সঙ্গে কথা বলে পিচের বিষয়ে জানার চেষ্টা করেন। পুণের পিচে সচরাচর প্রচুর রান উঠে। ১৪টি ওয়ান ডে ম্যাচের মধ্যে আটবারই প্রথমে ব্যাট করা দল ৩০০-র অধিক রান তুলেছে। তাই ভারত-বাংলাদেশ ম্যাচেও এমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে এই ম্যাচের আগে বাংলাদেশের উদ্বেগের কারণ দলের অধিনায়ক শাকিব আল হাসানের চোট। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে বাঁ উরুতে চোট পেয়েছিলেন শাকিব। তাই ভারতের বিরুদ্ধে তিনি আদৌ খেলতে নামবেন কি না, সেই নিয়ে উদ্বেগ রয়েইছে। তবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মামুদ দলের অনুরাগীদের আশ্বস্ত করলেন। তিনি জানান শাকিব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। আজ শাকিবের স্ক্যান করার পরেই ভারতের বিরুদ্ধে তাঁর খেলা বা না খেলাটা নির্ভরশীল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: রোহিতই ভারতের যোগ্য অধিনায়ক, হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ পন্টিং

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget