এক্সপ্লোর

World Cup 2023: রোহিতই ভারতের যোগ্য অধিনায়ক, হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ পন্টিং

Ponting On Rohit: আফগানিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধেও ঝোড়ো অর্ধশতরানের ইনিংস এসেছে হিটম্যানের ব্যাট থেকে।

সিডনি: একমাত্র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) বিরুদ্ধে রান পাননি। কিন্তু এরপর দুটো ম্যাচে প্রথমে আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি ও পরে পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। শুধু গোটা দলকেই নয়, একার হাতে ভারতীয় ব্যাটিং অর্ডারকেও নেতৃত্ব দিচ্ছেন রোহিত নিজেই। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ভারতীয় ক্রিকেট দলের যোগ্য অধিনায়ক রোহিত শর্মাই।

এক সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, ''রোহিত অলস চরিত্রের ক্রিকেটার। ব্যাটিংয়ের ধরণটাও সেই ধরণের। ও অনফিল্ড ও অফফিল্ড সবক্ষেত্রেই এই একই চরিত্রের। এভাবেই নিজেকে ক্রিকেটের মাঠে গড়ে তুলেছে ও। সাফল্যও পেয়েছে।'' আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং আরও বলেন, '''বিরাটের মত ক্রিকেটার যেমন ভীষণভাবে মাঠে সক্রিয় থাকে। সবসময় আগ্রাসন চোখে পড়ে। সমর্থকদের নিয়ে মাঠে খেলতে নামে। সমর্থকদের প্রতিটা পদক্ষেপে বিরাটের সঙ্গে থাকে। তবে এখানেই রোহিত একেবারে চুপচাপ শান্ত থাকার চেষ্টা করে। দারুণভাবে দলের প্লেয়ারদের নিয়ে চলতে পারে। আমি মনে করি ভারতীয় দলের জন্য এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার একেবারে যোগ্য ব্যক্তি রোহিত শর্মা।''

অপরদিকে, রবিবারই পুণেতে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিন দু'য়েক হালকা অনুশীলন করেছেন রোহিতরা। মঙ্গলবার থেকে পুরোদমে নেটে ঘাম ঝরাতে দেখা যাবে ভারতীয় দলকে। ভারতীয় দলে তেমন চোট আঘাতের দুঃশ্চিন্তা নেই। ডেঙ্গিকে হার মানিয়েই গত ম্যাচে দলে ফিরেছেন শুভমন গিল। পুণেতে তাঁর খেলা প্রায় নিশ্চিতই। ভারতীয় একাদশে কি এই ম্যাচে আদৌ কোন বদল ঘটতে পারে? প্রথম তিন ম্যাচের একটিতেও মহম্মদ শামিকে খেলতে দেখা যায়নি। বাংলাদেশ ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে বলে কোনও কোনও মহলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে পুণের এমসিএ স্টেডিয়ামের পাটা উইকেটে স্পিনাররা তেমন মদত পান না। তাই আর অশ্বিনের এই ম্যাচ খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। 

এই ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়ার কাছে বদলারও। ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধেই একটিমাত্র ম্যাচে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তাই এই ম্যাচ জিতে একদিকে যেখানে বদলার নেওয়ার হাতছানি রয়েছে, তেমনই টানা চার ম্যাচ জিতলে বিশ্বকাপ সেমিফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। দর্শকরা কিন্তু পুণের ২২ গজে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় থাকতেই পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget