এক্সপ্লোর

IND vs BAN: মরুদেশে মহারণ, কোথায়, কখন দেখবেন ভারত বনাম বাংলাদেশের ২২ গজের দ্বৈরথ?

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও বাংলাদেশ  একে অপরের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই নিজেদের অভিযান শুরু করতে চলেছে।

দুবাই: বছরের প্রথম বড় টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টে মাঠে নামছে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। দুই ক্রিকেটপাগল দেশের জনগণের এই ম্যাচ ঘিরে তাই উচ্ছ্বাস, উন্মাদনা থাকাটা খুবই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারত ও বাংলাদেশ  একে অপরের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই নিজেদের অভিযান শুরু করবে। গ্রুপ 'এ'-র এই ম্য়াচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। 

এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচ দেখার বিভিন্ন খুঁটিনাটি।  

কোথায় হবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ?

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচের আসর।

কখন শুরু হবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ?

বৃহস্পতিবার, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি দুপুর ২.৩০টা থেকে শুরু হবে ম্যাচ। টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎদু'টোয় আয়োজিত হবে।

কোথায় দেখবেন ভারত বনাম বাংলাদেশের ম্যাচ?

টেলিভিশনে স্টার স্পোর্টসে এবং নেটওয়ার্ক ১৮-কে এই দুই পড়শি দেশের ২২ গজের লড়াই দেখা যাবে।

অনলাইনে কোথায় দেখবেন ভারত বনাম বাংলাদেশের ম্যাচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে অনলাইনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

হেড-টু-হেড

১৯৮৮ সালে এশিয়া প্রথমবার দুই পড়শি দেশ ভারত ও বাংলাদেশ ওয়ান ডেতে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে মোট ৪১ বার দুই দল এই ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দল যে এই দুই দেশের লড়াইয়ে অনেকটাই এগিয়ে, তা বলার অপেক্ষা করে না। টিম ইন্ডিয়া ৪১টি ম্যাচের মধ্যে ৩২টি ম্যাচ জিতেছে। বাংলাদেশ মাত্র আটটি ম্যাচ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য দুই দল এর আগে মাত্র একবারই একে অপরের সম্মুখীন হয়েছে। সেই ম্য়াচে ২৬৫ রান তাড়া করতে নেমে রোহিত ও বিরাটের দৌরাত্ম্যে নয় উইকেটে ম্যাচ জেতে ভারত।

আবহাওয়া

দুবাই মানেই উষ্ণ, তপ্ত আবহাওয়া, শুষ্ক পরিবেশ। মরুদেশে সাধারণত বৃষ্টি হয়না। তবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে কিন্তু অল্প হলেও সেই সম্ভাবনা রয়েছে। AccuWeather-র রিপোর্ট অনুযায়ী, ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির ৩৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। যার ফলে ম্যাচ থামালেও, থামাতে হতে পারে। এই ম্যাচের দিন তাপমাত্র ২৪ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে এবং আর্দ্রতা ৪৮ শতাংশের আশেপাশে থাকার সম্ভাবনা। ১১ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ম্যাচের দিন আকাশও মেঘলা থাকার সম্ভাবনা। ফলে ম্যাচের সময় কিন্তু বৃষ্টি হতেই পারে।  

মঞ্চ তৈরি, শেষবেলার প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরুর। 

আরও পড়ুন: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক রেকর্ডের হাতছানি, গর্জে উঠবে 'কিং কোহলি'-র ব্যাট? 

সেরা শিরোনাম

Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
India vs New Zealand Live: ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget