এক্সপ্লোর

Champions Trophy 2025: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক রেকর্ডের হাতছানি, গর্জে উঠবে 'কিং কোহলি'-র ব্যাট?

Virat Kohli: এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৩টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি।

দুবাই: বিরাট কোহলির (Virat Kohli) মাঠে মানেই রেকর্ডের ঝুলি, অবিশ্বাস্য কিছু। আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ফের একবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে 'কিং কোহলি'-কে। বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) অভিযান শুরু করবে ভারতীয় দল। সেই ম্যাচেই ফের একবার ২২ গজে মাঠে নামবেন কোহলি।

বর্ডার-গাওস্কর ট্রফিতে অজ়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরান হাঁকালেও, তারপর থেকেই কোহলির ব্যাটে রানের খরা দেখা যায়। এমনকী রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে মাঠে নেমেও বড় রান করতে ব্যর্থ হন কোহলি। তবে টিম ইন্ডিয়ার অনুরাগীদের স্বস্তি দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকান কোহলি। এই ইনিংসের পরেই ভারতীয় সমর্থকরা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর থেকে ভাল কিছু দেখার আশাতেই রয়েছেন। এই মেগা টুর্নামেন্টেই কিন্তু একগুচ্ছ রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি।

এক নজরে কোহলির সম্ভাব্য রেকর্ডসমূহ-

  • আর মাত্র ৩৭ রান করলেই কোহলি মাত্র তৃতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে ১৪ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন। দ্রুততম ব্যাটার হিসাবেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে এই ইতিহাস গড়তে পারেন কোহলি।
  • এই টুর্নামেন্টেই কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে ওয়ান ডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে যেতে পারেন কোহলি। তার জন্য প্রয়োজন আরও ২৭১ রান। 
  • তবে আর ২৬২ রান করলেই কোহলি এই মেগা টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে যাবেন। তিনি আপাতত ১৩ ম্যাচে ৫২৯ রান করেছেন। আসন্ন টুর্নামেন্টেই কিন্তু ক্রিস গেলের এই রেকর্ড নিজের নামে করে নেওয়ার বড় সুযোগ রয়েছে কোহলির সামনে।
  • আর তিনি যদি অন্তত ১০৩ রান করতে পারেন, তাহলে রিকি পন্টিংকেও পিছনে ফেলে দেবেন কোহলি। হয়ে যাবেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। আপাতত ৫৪৫ ম্যাচে সব ফর্ম্যাট মিলিয়ে কোহলি মোট ২৭,৩৮১ রান করেছেন। 
  • কোহলি আর মাত্র তিনটি ক্যাচ ধরতে পারলেই ওয়ান ডেতে ক্যাচ ধরার নিরিখে মহম্মদ আজহারউদ্দিনকে (১৫৬টি ক্যাচ) পিছনে ফেলে দিতে পারেন।
  • টুর্নামেন্টে পাঁচটি অর্ধশতরান করা কোহলি আরও দুইটি হাফসেঞ্চুরি হাঁকালেই কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরি করা ভারতীয় হয়ে যাবেন। 

তবে এই রেকর্ডগুলি ছাড়াও কোহলি কিন্তু এই টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরির আশায় মাঠে নামবেন। সম্ভবত তাঁর শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্টে সেঞ্চুরির খরা কাটাতে যে মরিয়া হবেন তিনি, তেমনটা আশা করাই যায়।

আরও পড়ুন: আটবারের মধ্যে ছয়বার ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের রেকর্ড কেমন? 

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড

ভিডিও

Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget