এক্সপ্লোর

IND vs ENG 4th T20I: সিরিজ় জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে, কোথায় দেখবেন চতুর্থ টি-২০? কেমন হবে পিচ?

India vs England: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে তিন ম্যাচের পর আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ এগিয়ে রয়েছে ভারত।

পুণে: জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। প্রথম দুই ম্যাচে ভারতীয় দল সহজেই ম্যাচ জিতে নিলেও, তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে জয়ে ফিরে সিরিজ়েও ফিরেছে ইংল্যান্ড। তাই চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের (IND vs ENG 4th T20I) গুরুত্ব সিরিজ়ে নিরিখে অপরিশীম। একদিকে যেখানে ম্যাচ জিতলে সিরিজ় নিজেদের পকেটে পুরে নেবে ভারত, সেখানে অন্যদিকে ইংল্যান্ডের সামনেও সিরিজ় সমতা ফেরানোর হাতছানি রয়েছে। তাই জমজমাট এই ম্যাচের দিকে সকলেরই নজর থাকবে।  

কাদের ম্যাচ?

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারতীয় দল। 

কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ?

পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই ম্যাচের আসর।

কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ?

শুক্রবার, অর্থাৎ ৩১ জানুয়ারি সন্ধে ৭টা থেকে শুরু হবে ম্যাচ। টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ৬.৩০টায় আয়োজিত হবে।

কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ?

টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন ম্যাচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজ়নি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে অনলাইনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

 

হেড-টু-হেড

ভারত বনাম ইংল্যান্ডের হেড-টু-হেডে এখনও এগিয়ে ভারত। মুখোমুখি লড়াইয়ে ১৬টি ম্যাচ জিতেছে ভারত, ১২টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তবে পুণের মাঠে ভারতের রেকর্ড মিশ্র। ভারতীয় দল এই মাঠে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন যার মধ্যে দুইটিতে টিম ইন্ডিয়া জিতেছে এবং দুই ম্যাচে হেরেছে। 

পিচ পরিবর্তন

পুণের এমসিএ স্টেডিয়ামের পিচের চরিত্র সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদলেছে। অতীতে স্পিনাররা এই পিচ থেকে বেশি মদত পেলেও, বর্তমানে অন্তত শেষ দুই ম্য়াচে ফাস্ট বোলাররাই বেশি সাহায্য পেয়েছেন। তবে ম্যাচে স্পিনারদেরও খানিক প্রভাব থাকবে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

পরিবেশ

এই ম্যাচ চলাকালীন পুণের তাপমাত্র ১৯ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। আর্দ্রতা ৩০ থেকে ৬৮ শতাংশ হলেও, ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।  

আরও পড়ুন: আসন্ন আইপিএল মরশুমের জন্য জার্সি প্রকাশ্যে আনল রুতুরাজ, ধোনিদের চেন্নাই সুপার কিংস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget