এক্সপ্লোর

IND vs ENG 4th Test: জাডেজার সেঞ্চুরি, প্রথম শতরান হাঁকালেন সুন্দরও, ওল্ড ট্রাফোর্ডে টানটান ম্যাচ ড্র করল ভারত

Washington Sundar-Ravindra Jadeja: রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর পঞ্চম উইকেটে অপরাজিত ২০৩ রানের পার্টনারশিপ যোগ করেন।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে অনবদ্য এক লড়াইয়ের সাক্ষী থাকল গোটা বিশ্ব। দুই তারকা ভারতীয় অলরাউন্ডার যখন ব্যাটে নেমেছিলেন তখনও ভারতীয় দল ইংল্যান্ডের থেকে ৭৯ রানে পিছিয়ে। তবে পরের দুই সেশনে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) যা লড়াই করলেন, তা বহুদিন ভারতীয় সমর্থকদের মনে থাকবে। দুইজনে যে শুধু অপরাজিত ২০৩ রানের পার্টনারশিপই গড়লেন, তাই নয়, উভয়েই শতরানও হাঁকালেন। শেষমেশ ম্য়াচে আর ফলাফল সম্ভব না হওয়ায় দুই দলই হাত মিলিয়ে ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেয়।  

গতকাল প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছিল ভারতীয় দল। পঞ্চম দিনের শুরুতেই কেএল রাহুল (KL Rahul) এবং লাঞ্চের ঠিক আগে শুভমন গিলের (Shubman Gill) উইকেট পড়ায় ভারতীয় দলের সমর্থকদের রক্তচাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। রাহুল শতরানের দোরগোড়ায় ৯০ রানে আউট হন। গিল নিজের সেঞ্চুরি পূরণ করলেও অবশ্য তারপর আর বেশিদূর এগোতে পারেননি। তবে ঠিক যেভাবে গতকাল দ্বিতীয় ও তৃতীয় সেশনে কোনও উইকেট পড়েনি, স্মরণীয় লড়াই চালিয়েছিলেন রাহুল ও গিল, তেমন আজও শেষ দুই সেশনে কোনও উইকেট পড়ল না। এক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা দুই সেশন জুড়ে ব্য়াট করলেন। সেঞ্চুরি তো হাঁকালেনই, পাশাপাশি লড়াই করে ড্রও ছিনিয়ে আনলেন তাঁরা।

 

ম্যাচে জো রুট ঐতিহাসিক শতরান হাঁকিয়ে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। তবে ম্যাচ শেষে তিনি হয়তো একটি মুহূর্তের জন্য হতাশই হবেন। জাডেজা ব্যাট করতে নেমে প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন। তবে রুট সেই ক্যাচ স্লিপে তালুবন্দি করতে পারেননি। তার খেসারত দিল ইংল্যান্ড। লর্ডসে লড়াই করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন, তবে জাডেজা আজ গোটা দিন জুড়েই ব্য়াট করে দলের ড্র সুনিশ্চিত করেন। অপরদিকে, সুন্দর ইংল্যান্ডের বিরুদ্ধেই আমদাবাদে অল্পের জন্য নিজের টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। ৯৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এদিন অবশ্য শতরান হাতছাড়া করেননি তিনি। 

শেষমেশ জাডেজা ১০৭ ও সুন্দর ১০১ রানে অপরাজিত রইলেন। আর তাঁদের সঙ্গে জিইয়ে রইল সিরিজ়ও। ভারতীয় দল সিরিজ় জিততে না পারলেও, এখনও ড্র করতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget