এক্সপ্লোর

Nitish Kumar Reddy: চোটের কারণে ইংল্যান্ড সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন, দেশে ফিরেই এবার আইনি লড়াইয়ে জড়ালেন নীতীশ

Indian Cricket Team: চোটের কারণে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের মাঝপথেই ছিটকে যান নীতীশ কুমার রেড্ডি। তারপর ভারতে ফিরেই বিতর্কে জড়ালেন তিনি।

নয়াদিল্লি: ইংল্যান্ড সিরিজ়ের মাঝপথেই তাঁর সফর শেষ হয়েছিল। চোটের কারণে ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তবে ভারতে ফিরেও স্বস্তি নেই। এবার আইনি লড়াইয়ে জড়ালেন তিনি। নীতীশের প্রাক্তন এজেন্ট তাঁর বিরুদ্ধে এক পিটিশন ফাইল করেছেন। স্কোয়ার দ্য ওয়ান এজেন্সি নীতীশের এজেন্ট ছিল। তাঁদের তরফে নীতীশকে বকেয়া পাঁচ কোটি টাকা মেটানোর জন্য বলা হয়েছে। গোটা বিষয়টাই আদালত পর্যন্ত গড়িয়েছে।

রিপোর্ট অনুযায়ী নীতীশ কুমার রেড্ডি গত বর্ডার-গাওস্কর ট্রফির সময়ই নতুন এজেন্টের সঙ্গে জুটি বাঁধেন। স্কোয়ার দ্য় ওয়ানের সঙ্গে তাঁর চার বছরের সম্পর্ক শেষ হয়। তবে সেই এজেন্সির তরফে দাবি করা হয় নীতীশ তাদের বকেয়া টাকা মেটাননি। নীতীশের বিরুদ্ধে ১১ (৬) ধারায় চুক্তিভঙ্গ ও বকেয়া টাকা না দেওয়ায় মামলা রুজু করা হয়েছে। সোমবার, ২৮ জুলাই দিল্লি হাইকোর্টে সম্ভবত এই মামলার শুনানি হবে।

রিপোর্টে দাবি করা হয় যে এজেন্সির তরফে নীতীশের জন্য একাধিক ব্র্যান্ড এনডর্সমেন্ট ও কমার্শিয়ালের চুক্তি জোগাড় করে দেওয়া হয়ছিল। তবে এক সূত্র জানান নীতীশ দাবি করেন তিনি নিজেই সেইসব চুক্তি নিশ্চিত করেছেন এবং কোনওরকম টাকা তিনি দেবেন। সাধারণত এইসব ঝামেলা কোর্টের বাইরে মিটিয়ে নেওয়া হলেও, নীতীশ টাকা দেওয়ায় গড়রাজি হওয়ায় তা কোর্ট অবধি গড়ায়।

প্রসঙ্গত, নীতীশ ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অঙ্গ ছিলেন। দলের হয়ে দুই টেস্টও খেলেন তিনি। তবে ম্য়াঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রাক্কালে ২০ জুলাই অনুশীলনের সময় জিমে নীতীশ কুমার রেড্ডি চোট পান। স্ক্যান করে দেখা যায় তাঁর লিগামেন্টে চোট লেগেছে। সেই চোটের জেরেই বাকি দুই টেস্টে আর নীতীশ খেলতে পারলেন না। গোটা সিরিজ় থেকেই ছিটকে যান তিনি।

নীতীশের অনুপস্থিতিতে ভারতীয় দলের সঙ্গে অংশুল কম্বোজ যুক্ত হন। তিনি চতুর্থ টেস্টে ভারতীয় একাদশেও সুযোগ পান। তবে ম্য়াচে অবশ্য তেমন বড় প্রভাব ফেলতে পারেননি তিনি। ব্যাট হাতে অংশুল খাতা খোলার আগেই প্রথম ইনিংসে সাজঘরে ফেরেন। বল হাতেও প্রায় ৫ রান প্রতি ওভার খরচ করে হরিয়ানার ক্রিকেটার মাত্র এক উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে যদি বল করার সুযোগ আসে, সেখানে অংশুল কেমন করেন, সেইদিকে কিন্তু সকলের নজর থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget