এক্সপ্লোর

IND vs ENG 5th Test: 'শুরুতে তো আমাদের কেউ পাত্তাই দেয়নি', ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় ড্র করে বিস্ফোরক রাহুল

KL Rahul: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন কেএল রাহুল।

লন্ডন: তরুণ দল, নতুন অধিনায়ক, উপরন্তু দলের তারকা ত্রয়ী আর অশ্বিন, বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিয়েছেন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সিরিজ়ের (India vs England) শুরুতে অনেকেই ভারতীয় দলকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সেইসব সংশয় দূর করে পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রতিটিতেই লড়াই করে শুভমন গিলের নেতৃত্বাধীন দল। ওভালে নাটকীয় এক ম্যাচ মাত্র ছয় রানে জিতে সিরিজ়ও ড্র করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। এরপরেই বিস্ফোরক কেএল রাহুল (KL Rahul)।

ম্যাচের পর রাহুল বলেন, 'এই ফলাফলের গুরুত্ব অপরিশীম। আমি বেশ কয়েকদিন হল ক্রিকেট খেলছি। আমরা এই বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমি দলকে বিশ্বকাপ জিততে দেখেছি। বিশ্বকাপ জয়ের সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। তবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তো অনেকেই উদ্বিগ্ন ছিলেন। আমার মতে দুই দলই এই সিরিজ়ে যেভাবে নিজেদের ক্রিকেটটা খেলেছে, তাতে আশা করি সেই প্রশ্নের উত্তর মিলে গিয়েছে।'

তিনি আরও যোগ করেন, 'আমাদের তো শুরুতে কেউই পাত্তাই দিতে চায়নি। তারপর আমরা যেভাবে লড়েছি এবং প্রতিটি ম্যাচে লড়ে সিরিজ় ২-২ করেছি, তবে আমাদের জন্য ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে এটা একেবারে শীর্ষ স্তরে থাকবে। এইখান থেকেই নতুন যুগের সূচনা হল এবং আমি আশা করছি এই দল ভারতের বাইরেও ভবিষ্যতে আরও অনেক সিরিজ় জিতবে। আমাদের তেমন দক্ষতা রয়েছে।'

 

রোহিতদের মতো সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে দলে যে তাঁর ভূমিকাও বদলেছে, সেটাও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। 'আমি দলে যোগ দেওয়ার পরেই বিষয়টা হঠাৎ করেই বুঝতে পারি। আশেপাশে তাকিয়ে ওঁদের (বিরাট, রোহিতদের) দেখতে না পাওয়াটা একটু অদ্ভুত ছিল। সকলে এসে আমায় এখানকার পরিবেশ, পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করছিল। তখনই আমি বুঝতে পারি, দলে আমার ভূমিকা বদলেছে। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমায় তরুণদের সাহায্য করতে হবে এবং দলের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসতে।' জানান তারকা ভারতীয় ওপেনার।

দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে এই সিরিজ়ে রাহুলের ব্যক্তিগত পারফরম্যান্সও কিন্তু এই নজরকাড়া ছিল। তিনি সিরিজ়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন। ভারতীয় সমর্থকরা আশা করবেন রাহুলের এই ফর্ম যেন অব্যাহত থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget