এক্সপ্লোর

IND vs ENG 5th Test: ওয়ালপেপারে 'believe', বল হাতে আগুন, আত্মবিশ্বাসে ভর করেই ওভালে ইংল্যান্ড-বধ করলেন সিরাজ

Mohammed Siraj: ওভালে পঞ্চম দিনে মহম্মদ সিরাজই ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন।

লন্ডন: সালটা ২০১৯, মে মাস। ইংল্যান্ডের মার্সিসাইডে বার্সেলোনার বিরুদ্ধে কার্যত এক অসাধ্য সাধনে নেমেছিল লিভারপুল দল। প্রথম লেগে হারার পর লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছতে বার্সাকে চার গোলের ব্যবধানে হারাতে হত। প্রতিপক্ষে লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা ছিলেন। অপরদিকে, লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ কনকাশনের কারণে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠেই নামতে পারেননি। তবে দলকে সমর্থন জানাতে মাঠে এসেছিলেন। তাঁর পরনে যে টি-শার্ট ছিল, তাতে লেখা ছিল, 'Never Give Up' অর্থাৎ কখনও হাল ছেড় না। তারপরের ঘটনা সকল ফুটবলপ্রেমীর জানা। বার্সাকে চার গোলে হারায় লিভারপুল।

২০২৫ সালের ৪ অগাস্ট যেন অনেকটা সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সেই ইংল্যান্ডের মাটিতেই, দক্ষিণ লন্ডনে আজ কার্যত এক অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে নেমেছিল ভারতীয় দল। এক সময় ৩৭৪ রান তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে ৩০১ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে কামব্যাক করলেও ওভালে পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) পঞ্চম দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজনীয় ছিল মাত্র ৩৫ রান। হাতে ছিল চারটি উইকেট। তবে ভারতীয় দল আশাহত হয়নি। এক কঠিন পরিস্থিতিতে নিজেকে আত্মবিশ্বাস জোগাতে মহম্মদ নামের আরও এক ব্যক্তি এক কাজ করলেন। তিনি টি-শার্ট পরে মাঠে আসেননি, তবে গুগল থেকে এক ছবি ডাউনলোড করলেন তিনি। তাতে লেখা 'believe' অর্থাৎ বিশ্বাস।

এই বিশ্বাসে ভর করেই মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ভারতীয় দল এবং সমর্থকদের এক অবিশ্বাস্য জয় উপহার দিলেন। ম্যাচ মোট নয় উইকেট নিয়ে ম্যাচের সেরাও নির্বাচিত হলেন। ম্যাচের পর সিরাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি আজ সকালে ঘুম থেকে উঠার পর নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল। আমার মনে হয়েছিল আমি পারব। আমি গুগল থেকে believe লেখা একটি ছবি ডাউনলোড করি এবং সেটাকেই নিজের ওয়ালপেপার হিসাবেও সেট করি।' নিজের দক্ষতায় তিনি বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের জোরেই সিরাজই দলকে ওভাল টেস্টও জেতালেন।

লর্ডস টেস্টে টানটান লড়াইয়ের পর শেষ উইকেট হিসাবে আউট হয়ে যেখানে ক্রিজের মাঝে হতাশায় ডুবেছিলেন সিরাজ, সেখানে ওভালে ম্যাচ জিতিয়ে রোনাল্ডোর বিখ্যাত 'সিউউউউ' সেলিব্রেশনে উচ্ছ্বাসে ভাসলেন তিনি। তবে লর্ডস টেস্টের পরাজয়টা যে তাঁর হৃদয় ভেঙে দিয়েছিল সেই কথাও মেনে নিচ্ছেন সিরাজ। ভারতের তারকা বোলার বলেন, 'লর্ডসের পরাজয়টা খুবই হৃদয়বিদারক ছিল। জাড্ডু ভাই আমায় সোজা ব্য়াটে খেলতে বলছিলেন। আমার খাটা খাটনি, বাবার আত্মত্যাগের কথা মনে করাচ্ছিলেন। বলছিলেন আমি যেন নিজের ডিফেন্সে ভরসা করি।' 

সেক্ষেত্রে তিনি ভারতীয় দলের হয়ে টিকে থেকে ম্যাচ জেতাতে পারেননি। তবে কথায় আছে 'সব ভাল যার শেষ ভাল'। সেইমতোই সিরাজের অনবদ্য বোলিংয়ে ভর করেই এক স্মরণীয় সিরিজ় ড্র করল ভারতীয় দল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget