এক্সপ্লোর

IND vs ENG: বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলবেন রাহুল, নিশ্চিত করলেন কোচ দ্রাবিড়, ইংল্যান্ড সিরিজ়ে কিপিংয়ে কে?

India vs England: ধ্রুব জুরেল এবং কেএস ভারত, দুই বিশেষজ্ঞ কিপারের মধ্যে একজনকে কিপিং করতে দেখা যাবে বলে জানান রাহুল দ্রাবিড়।

হায়দরাবাদ: ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় (IND vs ENG) শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। ঘরের মাঠে মহাগুরুত্বপূর্ণ সিরিজ়ে দুই দলের একাদশ কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে একাদশে কে সুযোগ পাবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সিরিজ়ে যে কেএল রাহুলকে (KL Rahul) উইকেটের পিছনে দস্তানা হাতে দেখা যাবে না, তা নিশ্চিত।

কেএস ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে দলের অঙ্গ হলেও, ঋষভ পন্থ, ঈশান কিষাণদের অনুপস্থিতিতে টেস্টে প্রথমবার কেএল রাহুলকে দস্তানা হাতে দেখা গিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এমনটা হচ্ছে না। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই রাহুল সিরিজ়ে খেলতে চলেছেন বলে জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইংল্যান্ডের বিরদ্ধে ভারতীয় দলে ভারতের পাশাপাশি, ধ্রুব জুরেলও সুযোগ পেয়েছেন। দুই বিশেষজ্ঞ কিপারের মধ্যে একজনকেই সিরিজ়ে ভারতের হয়ে কিপিং করতে দেখা যাবে।

ভারতের অনুশীলন সেশনে দ্রাবিড় মঙ্গলবার বলেন, 'রাহুল এই সিরিজ়ে কিপার হিসাবে খেলবে না এবং আমরা সেটা দলের নির্বাচনের সময় স্পষ্টভাবেই মাথায় রেখেছিলাম। রাহুল দক্ষিণ আফ্রিকায় আমাদের হয়ে দারুণ পারফর্ম করে আমাদের সিরিজ় ড্র করতে সাহায্য করেছিল। কিন্তু দলে তো আমরা দুইটো কিপার নিয়েছি। তবে এই পরিবেশে, পরিস্থিতিতে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ়ের কথা মাখায় রেখেই নির্বাচনটা বাকি দুই কিপারের মধ্যেই হবে।'

এই সিরিজ়েই আবার ভারতীয় দলের দুই মহাতারকা রোহিত শর্মা এবং আর অশ্বিনের সামনে বিরাট রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। রোহিত শর্মা আর তিনটি শতরান হাঁকালেই ৩০ বছরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বাধিক ৩৬টি শতরান হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন। এক্ষেত্রে আপাতত শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৩০-র গণ্ডি পার করে সচিন ৩৫টি শতরান হাঁকিয়েছিলেন। রোহিত আপাতত ৩৩-এ দাঁড়িয়ে। অপরদিকে, অশ্বিন আর ১৪টি উইকেট নিলে অনিল কুম্বলেকে পিছনে ফেলে ঘরের মাঠে টেস্টে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন। কুম্বলে ভারতে টেস্টে ৩৫০টি উইকেট নিয়েছেন। আর অশ্বিন আপাতত ঘরের মাঠে ৩৩৭টি উইকেটের মালিক। তিনি ১০টি উইকেট নিলে ৫০০ টেস্ট উইকেটের গণ্ডিও পার করে ফেলবেন।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ভারত না ইংল্যান্ড হায়দরাবাদ লাল বলের দ্বৈরথে এগিয়ে কোন দল? 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget