এক্সপ্লোর

IND VS ENG: শুধু বুমরা নন, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে চোট সমস্যায় অনিশ্চিত ভারতীয় দলের তরুণ তুর্কিও

Indian Cricket Team: গত বছরই বাংলাদেশের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন ভারতীয় তরুণ তুর্কি।

নয়াদিল্লি: সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগেই আবার ঘরের মাঠে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ে আবার যশপ্রীত বুমরার অংশগ্রহণ নিয়ে জোর জল্পনা। তাঁর চোট রয়েছে বলে খবর। বুমরার অনুপস্থিতিতে এক তরুণ ফাস্ট বোলারের কাছে সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। তবে শোনা যাচ্ছে ময়ঙ্ক যাদব নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না।

বল হাতে আগুনে গতির জন্য নজর কেড়েছিলেন ময়ঙ্ক যাদব। ১৫০-র অধিক গতিতে বল করতে সক্ষম ময়ঙ্কের অনুরাগীর কমতি নেই। গত বছরেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ঘটিয়েছিলেন ময়ঙ্ক। আশা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁকে খেলতে দেখা যাবে। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর।

ময়ঙ্ক বেশ কিছুদিন ধরে পিঠের সমস্যায় ভুগছেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের জন্য সঠিক সময়ে ফিট হতে পারবেন না বলেই খবর। দিল্লির রঞ্জি ট্রফি স্কোয়াডে সৌরাষ্ট্র ম্যাচের জন্যও তাঁর নাম নেই। সেটাই তাঁর আনফিট হওয়ার ইঙ্গিতবাহক। এই বিষয়ে অবগত এক বিসিসিআই সূত্র বলেন, 'ওঁ পিঠের চোটে ভুগছে এবং ইংল্যান্ড সিরিজ়ের জন্য সময়ে ফিট হতে পারবেন না। ওঁ তো ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির দ্বিতীয় লেগে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির প্রথম ম্যাচে সম্ভাব্য ক্রিকেটারদের তালিকাতেও নেই।' 

তবে বুমরা ও ময়ঙ্কের মতো ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে কিন্তু আরেক তারকার প্রত্যাবর্তন ঘটতে পারে। তিনি মহম্মদ শামি। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁর প্রত্যাবর্তনের আশা থাকলেও, মহম্মদ শামিকে 4icনিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে এবার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খবর অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়েই শামিকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে।

শামি ঘরোয়া ক্রিকেটে বহুদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছেন। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলিতে খেলেছেন। তারপরেই আশা ছিল বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁকে দেখা যাবে। কিন্তু হাঁটুতে হালকা ফোলা থাকায় তাঁকে ফিটনেসের ছাড়পত্র দেয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল। তবে তারকা ফাস্ট বোলার পুরোপুরিভাবে ফিট হওয়ার পথে। কড়া রিহ্যাবের পর তাঁর ফিটনেসের দিকে নজর রেখেছে এনসিএ। তাঁরা ছাড়পত্র দিলেই এ মাসেই জাতীয় দলে শামির প্রত্যাবর্তন ঘটতে পারে।

আরও পড়ুন: অশ্বিনের পথ অবলম্বন করে অবসরের পথে ভারতীয় ক্রিকেট দলের আর এক মহাতারকা? 

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget