এক্সপ্লোর

Rohit Sharma: ইংল্যান্ড সফরে রোহিত শর্মার পরিবর্তে খেলবেন কে? দৌড়ে বাংলার ক্রিকেটারও, শনিবার বড় ঘোষণা

BCCI: শোনা যাচ্ছে, শুভমন গিল তিন নম্বরে ব্যাটিং করতে পারেন । অন্যদিকে কে এল রাহুল মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন ।

মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় ক্রিকেটপ্রেমীরা চমকে গিয়েছিলেন । তারপর থেকেই নির্বাচকদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে যে, ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হবেন । তার সঙ্গে এই প্রশ্নও উঠে এসেছে যে, রোহিত শর্মার জায়গায় টেস্টে ওপেনিং করবেন কে । ভারতের আগের খেলাগুলিতে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং ব্যাটার হিসেবে খেলেছিলেন । কিন্তু রোহিতের অবসর নেওয়ায় সেই জায়গায় কে খেলবেন? কোনও তরুণ খেলোয়াড় পেতে পারেন সুযোগ ।

রোহিত শর্মার জায়গা নেবেন এই তরুণ খেলোয়াড়!

ইংল্যান্ড সফরের জন্য যাওয়া ভারতীয় ক্রিকেট দলের ঘোষণা এখনও হয়নি । শনিবার দুপুর দেড়টায় হবে দল ঘোষণা । ক্রিকেটপ্রেমীরা নতুন টেস্ট অধিনায়কের নাম জানার অপেক্ষায় রয়েছেন । অন্যদিকে রোহিত শর্মার অবসরের পর সাই সুদর্শনকে ইংল্যান্ড সফরের জন্য নির্বাচন করা হতে পারে । সাই সুদর্শন আইপিএলেও চমৎকার পারফর্ম করেছেন । সুদর্শন ১৩ ম্যাচে ৬৩৮ রান করেছেন এবং এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রহকারী খেলোয়াড় । অরেঞ্জ ক্যাপও তাঁর দখলে ।

দৌড়ে রয়েছেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ইশ্বরণও । তাঁর নামও এই তালিকায় রয়েছে । অভিমন্যু এর আগেও ভারতীয় এ দলে খেলেছেন । এবারও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন । রোহিত শর্মার পরিবর্ত হিসেবে অভিমন্যু ইশ্বরণও ইংল্যান্ড সফরে ভারতের সিনিয়র দলে সুযোগ পেতে পারেন । 

প্রশ্ন রয়েছে মহম্মদ শামি সুযোগ পাবেন কি না, তা নিয়েও। আইপিএলে ফর্মে ছিলেন না। ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকেও বাদ পড়তে পারেন। শোনা যাচ্ছে, যশপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচে নাও খেলতে পারেন।               

গিল এবং রাহুল কত নম্বরে ব্যাট করবেন?

শোনা যাচ্ছে, শুভমন গিল তিন নম্বরে ব্যাটিং করতে পারেন । অন্যদিকে কে এল রাহুল মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন । রোহিত শর্মার অবসর নেওয়ার কয়েকদিন পরেই বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন । যার পর ভারতের টেস্ট দলে বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে । অন্যদিকে অধিনায়ক নিয়েও বিসিসিআই শনিবার সিদ্ধান্ত নিতে পারে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget