এক্সপ্লোর

IND vs NZ Final: আমদাবাদে বিশ্বকাপের ফাইনাল, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতে রেকর্ড কেমন? কী বলছে পরিসংখ্যান?

Narendra Modi stadium: ভারতীয় দল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মোট ১০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছে।

আমদাবাদ: মায়ানগরীতে সেমিফাইনালে টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে নিজেদের টিকিট পাকা করেছে ভারতীয় দল। আজ খেতাবি লড়াই। আমদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল (IND vs NZ Final)। নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi stadium) আর ফাইনাল মানেই ভারতীয় সমর্থকদের স্মৃতিতে ভেসে আসে ২০২৩ সালের নভেম্বর মাসের সেই রাতের কথা। সেবার দুরন্ত এক টুর্নামেন্টের পর ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার হাতে পরাজিত হয়েছিল ভারত। 

তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কী ভারতীয় দলের ইতিহাস কেবলই হতাশার? কী বলছে অতীত পরিসংখ্যান? ভারতীয় দল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ১০টি বিশ ওভারের ম্যাচ খেলেছে। বিশ ওভারের ফর্ম্যাটে এই মাঠে ভারতের রেকর্ড কিন্তু ভারতীয় সমর্থকদের মুখে হাসিই ফোটাবে। ভারতীয় দল এখানে খেলা দশ ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়েছে, পরাজিত হয়েছে তিনটি ম্যাচে। অপরদিকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজ়িল্যান্ড এখনও পর্যন্ত দুইটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছে। দুই ম্যাচেই তাদের হারতে হয়েছে। এমনকী এই স্টেডিয়ামেই তারা এ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়েছিল। 

অনেকেই মনে করছেন এই স্টেডিয়ামে ফাইনালে ম্যাচের টস কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তবে ২০২৬ সালের বিশ্বকাপ দেখলে ছবিটা কিন্তু খানিকটা ভিন্ন কথা বলছে। এই বিশ্বকাপে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মোট ছয়টি ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল তিনটি ম্যাচ জিতেছে এবং পরে ব্যাট করা দল দুইটি ম্য়াচ জিতেছে। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। তাই টস জিতে আগে বা পরে ব্য়াট করার মধ্যে এ বিশ্বকাপে এই মাঠে অন্তত ফলাফলে তেমন প্রভাব পড়েনি, বলাই বাহুল্য। 

তবে আজকের ম্যাচের আগে এক পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের খানিক চিন্তা বাড়াচ্ছে বটে। ভারতীয় দল আজ পর্যন্ত রবিবারে কোনও বিশ্বকাপ ট্রফি জেতেনি। শনিবার ভারতীয় দলের জন্য বরং আনন্দের হয়েছে। শনিবারই ভারতীয় দল ১৯৮৩ সালের বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ, এমনকী গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সোমবার। কেবল ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই রবিবার জিতেছে টিম ইন্ডিয়া।

এক রবিবারই কিন্তু ভারত ২০২৩ সালের বিশ্বকাপে ফাইনালে এই মাঠেই পরাজিত হয়েছিল। তাই এই পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের উদ্বেগ খানিকটা যে বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget